শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০৯ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

মেহেরপুর সদরের পাটাপোকায় ছাগল চুরি সময় । ৩ চোর হাতে নাতে আটক

Reading Time: < 1 minute

রুমানা আক্তার মেহেরপুর :
মেহেরপুর সদর উপজেলার নব গঠিত বারাদী ইউনিয়নের পাটাপোকা গ্রামে ছাগল চোর চক্রের তিন সদস্যকে হাতে নাতে আটক উত্তম-মধ্যম দিয়ে পুলিশে দিয়েছে গ্রামবাসী। আজ রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ চুরির ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মেহেরপুর পৌর শহরের শেখপাড়ার শহিদুল ইসলামের ছেলে সাইদুল (১৭), বাসস্টান্ড পাড়ার আশকারের ছেলে রাসেল (২০) এবং বাস ষ্টান্ডপাড়া ৮ নং ওয়ার্ডের টগর আলীর ছেলে মাসুদ(৩৫)। ঘটনাস্থল থেকে জানা যায়, ইজিবাইকে যাত্রীবেশে বসে ছিল মাসুদ ও সাইদুল । রাসেল ইজিবাইক চালক। পাটাপোকা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় রাস্তার ধারে ছাগল চরতে দেখে তারা গাড়ি থামিয়ে একটি ছাগল তুলে নেয়। পরে বেশ কিছুদুর গিয়ে আরেকটি ছাগল দেখে তারা সেটিও গাড়ীতে তোলার চেষ্টা করে। এ সময় বাড়ীর ছাদে ধান শুকাচনোর কাজ করছিলেন শুকজান নামের এক গূহবধু । গাড়ীতে ছাগল তুলতে দেখে সে চিৎকার শুরু করে। তার চিৎকারে লোকজন ছুটে এলে তারা ছাগল ফেলে ইজিবাইক নিয়ে পালাতে থাকে।এমন সময় পাটাপোকা গ্রামের সাইদ, আলিম, সজীব ও রাসেল তাদের ধাওয়া করে কিছুদূর গিয়ে ধরে ফেলে। চোর ধরা পড়ার খবরে উৎসুক জনতা এসে তাদের ইজিবাইক ভাংচুর করে এবং তাদের গণধোলাই দিয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বারাদী পুলিশ ক্যাম্পের টুআইসি এএসআই কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের উদ্ধার করে বারাদী ক্যাম্প হেফাজতে নিয়ে আসেন। মামলার প্রক্রিয়া চলমান ছিল। স্থানীয়রা জানান, চুরি যাওয়া ছাগল দুটি পাটাপোকা গ্রামের হামেজ উদ্দীনের ছেলে মক্কর আলী ও আতাহার আলীর ছেলে ইয়াসিন আলীর। এর আগেও গ্রাম থেকে আটটি ছাগল চুরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com