সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনা এডওয়ার্ড কলেজে কাতার চ্যারিটির অর্থায়নে ছয়তলা ছাত্রাবাস নির্মাণ শুরু সুন্দরবন উপকূলে পৌষ সংক্রান্তিতে ঐতিহ্যবাহী মোরগ লড়াই পাবনার ফরিদপুরে হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লা’শ উদ্ধার; নিখোঁজের পাঁচ দিন পর গিয়াস উদ্দিন সরদার  জনগণের আস্থা হারালে শক্তি প্রয়োগেও শান্তি আসে না: সারদায় নবীন পুলিশ কর্মকর্তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা পাবনা পাঁচটি আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন ষড়যন্ত্রমূলক মামলায় সাংবাদিক মাহফুজ আলী কাদেরীকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন কোটি মানুষের জানাজায় রাখাল রাজার পাশে রাখাল রানী সমাহিত আপেষহীন নেত্রী তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী ও দেশমাতা বেগম খালেদা জিয়া নেই আগামী দিনের রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দল কেমন হবে জানালেন যুগ্ম আহ্বায়ক অভি পাবনাে ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় পৌর আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গ্রেফতার

রংপুর তারাগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

Reading Time: < 1 minute

জুয়েল ইসলাম তারাগঞ্জ রংপুর:
রংপুরের তারাগঞ্জে শিল্পী বেগম(৩৫) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। থানা পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ঝাঁকুয়াপাড়া গ্রামের তফসীরের মেয়ে শিল্পী বেগমের সঙ্গে ২০ বছর আগে একই গ্রামের মোস্তাকিম হোসেনের বিয়ে হয়। সংসার জীবনে শিল্পীর ঘরে জন্ম নেয় তিন মেয়ে ও এক ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে প্রতিদিনের মতো খাওয়া শেষে ওই গৃহবধূ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ওই ঘরে তাঁর স্বামীও ছিলেন। সকালে শিল্পী ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন কান্নাকাটি শুরু করেন। তাদের কান্না শুনে এলাকার লোকজন জড়ো হলে শ্বশুর বাড়ির লোকজন দাবি করেন শিল্পী অতিরিক্ত ঘুমের ট্যাবলেট খাওয়া মারা গেছে। খবর পেয়ে তারাগঞ্জ থানার পুলিশ বেলা ২টার দিকে ঘটনাস্থলে যান। শিল্পীর শ্বশুরবাড়ি লোকদের কথায় অমিল পাওয়ায় এবং লাশের গলায় আঘাতের চিহ্ন থাকায় বিকেল অনুমান সাড়ে ৫টার দিকে লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। জানতে চাইলে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মদ বলেন, ওই নারীর মৃত্যু রহস্যজনক। গলায় আঘাতের চিহ্ন আছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com