মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

News Headline :
র‌্যাব-১২, সিপিসি-২ পাবনার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১ জন পলাতক আসামী গ্রেফতার কারাগারে থাকা গোলাম রাব্বানীর বিরুদ্ধে ফের যৌন নিপীড়নে আরও একটি মামলা দায়ের নকলের দায়ে কিশোরগঞ্জে এসএসসি কেন্দ্রে অভিযান: তিন শিক্ষকসহ বহিষ্কার ৪ আটক ২ ব্র্যাক ডেইরির উদ্যোগে “আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ” শীর্ষক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাজশাহীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার জনগণ ভালো থাকা মানে সরকার ভালো থাকা মধুপুরে- আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম বদলগাছীতে কৃষি ও পুষ্টি উন্নয়ন বিষয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন

রংপুর বিভাগীয় বিএনপি’র প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর :

জ্বালানী তেল, পরিবহণ ভাড়া ও চাল, তেলসহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে আগামী ২২ আগস্ট থেকে সারা দেশে জেলা-মহানগর, উপজেলা-থানা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সভা সমাবেশ ও মিছিল কর্মসূচী ঘোষণা করেছে বিএনপি। আগামীর সকল কর্মসূচী গুলো সুশৃংখল এবং জনসম্পৃক্ত করার লক্ষ্যে গতকাল শনিবার বিকেলে রংপুর নগরীর শিমুলবাগ কমিউনিটি সেন্টারে রংপুর বিভাগীয় প্রস্তুুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু’র সভাপতিত্বে উক্ত প্রস্তুুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুন উর রশি এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান খান বাবু, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক। এতে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব এ্যাড. মাহফুজ উন নবী ডন প্রমুখ। এতে রংপুর বিভাগের ৯ সাংগঠনিক জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com