মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজবাড়ীতে অসহায় হতদরিদ্র মাঝে শুকনো খাবার বিতরণ করলেন চৈতী

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দে করোনা ভাইরাসের কারণে চলমান কঠোর লকডাউনে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি,র কন্যা কানিজ ফাতেমা চৈতীর পক্ষ থেকে ছিন্নমূল, পথশিশু, প্রতিবন্ধী, দিনমজুর, দুস্থ ও অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। চলমান লকডাউন পরিস্থিতিতে প্রতিবন্ধী দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কানিজ ফাতেমা চৈতী। মঙ্গলবার (৬ জুলাই) গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও মাস্ক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলার আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ ইউনুছ মোল্লা, গোয়ালন্দ উপজেলার ভাইস চেয়ারম্যান আসাদ্দুজামান আসাদ চৌধুরী, ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন, এরশাদ, সুজন, সাখাওত হোসেন অভি, সাইফুল ইসলাম অন্তর সহ প্রমূখ। এ সময় গোয়ালন্দ উপজেলার ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু বক্কার সিদ্দিক খোকন বলেন, এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতীর উদ্দ্যোগে ছিন্নমূল, পথশিশু, দিনমজুর, প্রতিবন্ধী, দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পরবর্তীতে উপজেলার বিভিন্ন এলাকায় এই বিতরণ অব্যাহত থাকবে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com