শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজবাড়ীতে পদ্মা নদীতে জেলের জালে (২২) কেজি ওজনের বোয়াল মাছ আটক

Reading Time: < 1 minute

রাজু আহমেদ রাজবাড়ী:
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনার নদীর মোহনায় মানিকগঞ্জ জেলের কাইয়ুম হালদারের জালে (২২)কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে মাছটি ধরা পড়ে। এ সময় মাছটি দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমায়। দুপুর আড়াইটার দিকে মাছটি বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ৫নং ফেরিঘাটে আনলে স্থানীয় মৎস ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ২ হাজার ২০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। এর পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ২ হাজার ৫৫০ টাকা কেজি দরে মোট ৫৬ হাজার ১০০ টাকায় বিক্রি করে। জেলে কাইয়ুম হালদার জানান, প্রতিদিনের ন্যায় আজকেও ভোরের পদ্মায় মাছ ধরতে যাই কয়েকবার জাল ফেললেও মাছ না পেয়ে হতাশ হই। পরে শেষের দিকে পদ্মা-যমুনার নদীর মোহনায় জাল ফেললে এই বোয়াল মাছটি ধরা পড়ে। মাছটি পেয়ে খুব আনন্দ লাগছে। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বাংলাদেশ খবরকে জানান, পদ্মা-যমুনা নদীতে এখন তীব্র স্রোত এই স্রোতের কারণে মাছগুলো নদীর নিচ থেকে উপরে ভেসে উঠছে এর কারণেই জেলেদের জালে বড় বড় মাছ মাছগুলো ধরা পড়ছে। মাছটি সংখ্যায় অনেক কম। এ ধরনের বড় মাছ খুবই সুস্বাদু।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com