শনিবার, ০২ মে ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

রাজবাড়ীর দৌলতদিয়া বিআইডব্লিউটিএ চেয়ারম্যানের ঘাট পরিদর্শন

Reading Time: < 1 minute

রাজু আহমেদ,রাজবাড়ী :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা পরিদর্শন করেছেন
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান
কমডোর গোলাম সাদেক।
সোমবার (১২ জুলাই) ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দৌলতদিয়া
ফেরিঘাট এলাকায় অবস্থান করে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়ায়
ভাঙ্গন কবলিত লঞ্চঘাট সহ বন্ধ হয়ে যাওয়া ১,২ ও চালু থাকা ৩, ৪, ৫,৬ ও ভাঙ্গন কবলিত
৭নম্বর ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন।
এসময় তিনি বলেন, স্থায়ী সমস্যা সমাধানের জন্য সরকার প্রকল্প গ্রহন
করেছে। নদী অধিগ্রহন কাজ চলমান রয়েছে আশা করছি ঈদের পরেই নদীর পাড়ে যে
কাজগুলো করা যায় তা শুরু হবে এবং আগামী শুস্ক মৌসুমে তীর রক্ষার্থে স্থায়ীভাবে
কাজ শুরু হবে। আমরা আগামী ২বছরের মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটকে
একটি আধুনিক নৌবন্দর হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, আপাতত তীরের ভাঙ্গনসহ প্রাথমিক যে সমস্যাগুলো
রয়েছে তা অস্থায়ীভাবে সমাধান করার জন্যই আমরা ঘাট এলাকা পরিদর্শন করে
বিআইডব্লিউটিএ ও পানি উন্নয়ন বোর্ডকে সম্মিলিতভাবে জিও ব্যাগ,
জিওটিউব ব্যবহার করে তীর রক্ষার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ নির্বাহী
প্রকৌশলী নিজাম উদ্দিন পাঠান, গোয়ালন্দ উজেলার পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলার
নির্বাহী কর্মকর্তা মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌর মেয়র নজরুল
ইসলাম মন্ডল ও দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com