শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রাজশাহীতে চোরাই ট্রাক উদ্ধার

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
চুরি’র ২৪ ঘন্টার মধ্যে রাজশাহীতে একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল পৌনে ৫ টায় উপজেলার মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করে শাহমখদুম থানার এসআই মোঃ আব্দুল মতিন ও সঙ্গীয় ফোর্স।
শুক্রবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন, নগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার
মোঃ রফিকুল আলম।
তিনি জানান, বুধবার (৮ জুন) দিবাগত রাত আড়াই টায় মহানগরীর চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম এলাকার মোঃ আবুল কালাম নামের এক ব্যক্তির একটি ট্রাক নওদাপাড়ার লালচাঁন মিস্ত্রির গ্যারেজ থেকে চুরি হয়।
এ ঘটনায় আবুল কালাম শাহমখদুম থানায় একটি মামলা দায়ের করেন। পরে আরএমপি সাইবার ক্রাইম ইউনিটের সহায়তায় সিসিটিভি ভিডিও ফুটেজ ও তথ্য প্রযুক্তি পর্যালোচনা করে ট্রাকটির অবস্থান সনাক্ত করা হয়।
অবশেষে বৃহস্পতিবার (৯ জুন) বিকেল পৌনে ৫ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মোহনপুর থানার খয়রা মোড় হতে চোরাই ট্রাকটি উদ্ধার করা হয়।
ট্রাক চুরির ঘটনার সাথে জড়িত আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com