শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

রাজশাহীতে ট্রাক্টর-বাইক ত্রিমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীর নওহাটায় মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুই মোটারসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের আমান কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত একজনকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নওগাঁর মান্দা উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ময়েজ উদ্দিন মন্ডলের ছেলে আব্দুল মান্নান (৪৮), একই জেলার নিয়ামতপুর উপজেলার চন্ডিপুর গ্রামের আফতাবের স্ত্রী বিথি (৩৩) ও তার মেয়ে মরিয়ম জান্নত (৪)। এ ঘটনায় আহত আফতাবকে (৩৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ১৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।
নওহাটা ফায়ার স্টেশনের ওয়ার হাউস ইন্সপেক্টর আতাউর রহমান জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে আমান কোল্ড স্টোরের সামনে মাটিবাহী ট্রাক্টরের সঙ্গে দুটি মোটরসাইকেলের ত্রিমুখী সংর্ঘষ হয়। এতে একটি মোটরসাইকেলের আরোহী আব্দুল মান্নান ঘটনাস্থলে প্রাণ হারান। তিনি রাজশাহী থেকে মান্দা যাচ্ছিলেন।
তিনি বলেন, আরেকটি মোটরসাইকেলে আফতাব ও তার স্ত্রী এবং কন্যা সন্তান ছিল। এদের মধ্যে বিথি ও তার মেয়ে মরিয়মকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। আফতাবকে হাসপাতালের ১৮ নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা রাজশাহীতে বসবাস করেন। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে তারা নিয়ামতপুর যাচ্ছিলেন।
পবা থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদ হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে রামেক মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com