মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে নকল ঔষধ কারখানায় অভিযান ঔষধ তৈরির মেশিন উদ্ধার আটক(১)।।

Reading Time: < 1 minute

রাজশাহীতে নকল ঔষধ কারখানায় অভিযান
ঔষধ তৈরির মেশিন উদ্ধার আটক(১)।।

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ-

রাজশাহী মহানগরীর ভদ্রার পদ্মা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নকল ঔষধ ও ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ । এসময় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ঔষধ , যৌন উত্তেজক ট্যাবলেট ও ঔষধ তৈরীর কাঁচামাল সহ ঔষধ তৈরীর একটি মেশিন জব্দ করা হয়েছে বলে জানান গোয়েন্দারা। অভিযান চলাকালে একজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার ২৩ এপ্রিল, ২০২১ ইং তারিখ রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকল ঔষধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা হয়।

আটককৃত ব্যক্তি হলেন- নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে আনিসুর রহমান (৪২) সে অনেক আগে থেকেই এই সকল নকল ঔষধ বিক্রি করে আসছিলো।

অভিযান পরিচালনা কালে মহাগনর ডিবির এসি রাকিবুল ইসলাম জানান- গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি- ওই বাসায় নকল ওষুধ তৈরী করা হয়। এছাড়া আমরা অভিযোগ পেয়েছি যে, সেখান থেকে নকল ঔষধ সরবরাহ করা হয় এবং ভুক্তভোগীরা সেখান থেকে ঔষধ কিনে খোলার পর সেটি নকল বুঝতে পারে। এমন অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের নজরে অনুসন্ধান শুরু করে।

অনুসন্ধানে জানতে পারি, রাজশাহীর বিভিন্ন জায়গায় এমন কারখানা আছে যেখানে ভেজাল ঔষুধ উৎপাদন করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই বাসায় অভিযান চালাই। অভিযান পরিচালনার সময় বিভিন্ন নামিদামি কোম্পানির যে সকল ঔষধ মার্কেটে বেশি বিক্রি হয় সেসব বিপুল পরিমাণে নকল ঔষধ উদ্ধার করি। তবে আমরা এই কোম্পানির মূল মালিককে আটক করতে সক্ষম হয়েছি।

আটককৃত আনিসুর জানান- তিনি ঢাকা থেকে ওষুধ উৎপাদনের মেশিনটি নিয়ে এসে দীর্ঘ ১ বছর ধরে নকল ঔষধ তৈরির সাথে যুক্ত। রাজশাহী, ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে তিনি এই ঔষধ বিক্রি করে আসছেন। এ সকল নকল ঔষধ খেয়ে সাধারণ জনগন পরছে চরম সাস্থো ঝুকিতে।এবং কি মৃত্যু পর্যন্ত গরাতে পারে বলে মনে করেন সাস্থ্য বিশেষজ্ঞরা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com