শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:০১ পূর্বাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

রাজশাহীতে পদ্মায় অসময়ে পানি বৃদ্ধি ভাঙন আতঙ্ক তলিয়ে যাচ্ছে ফসল

Reading Time: 2 minutes

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে অসময়ে রাজশাহীর পদ্মা নদীর পানি বাড়ছে। নদী ও তার শাখা নদীসহ খালবিলেও পানি বৃদ্ধি পেয়েছে। অসময়ে পানি বৃদ্ধিতে পদ্মা নদীর অভ্যান্তরে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। এতে তলিয়ে যাচ্ছে চরের ফসল। চরাঞ্চল ও ভাঙ্গনকবলিত এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। সাধারণত যে সময় পদ্মার পানি কমতে শুরু করে, সে সময় পানি বাড়তে শুরু করেছে। জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির এমন খামখেয়ালিপনা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের হিসাব অনুযায়ী, সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৪২ সেন্টিমিটার। এর আগের দিন রোববার (১৬ অক্টোবর) দুপুরে পদ্মা নদীর পানির উচ্চতা ছিলো ১৬ দশমিক ৩৭ মিটার। একদিনে ৫ সেন্টিমিটারের মতো বেড়েছে। পদ্মা নদীর পানির বিপদ সীমা ১৮ দশমিক ৫০ সেন্টিমিটার। এ মৌসুমে সর্বোচ্চ পানির উচ্চতা ছিলো ৫ ও ৬ সেপ্টেম্বর। এ দুইদিনে রাজশাহী পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৭ দশমিক ১৮ সেন্টিমিটার। তারপর পানি কমতে থাকে। ১৮ সেপ্টেম্বর পানি কমে আসে ১৪ দশমিক ৮৭ মিটারে। এর পর থেকে আবার পানি বাড়তে শুরু করেছে।
চরাঞ্চলের চাষিদের মাঝে দেখা দিয়েছে হাহাকার। ইতিমধ্য অনেকের চাষকৃত পেঁয়াজ, আখ, কপি ও টমেটোর ক্ষেতে পানি প্রবেশ করেছে। চর অঞ্চলের চাষিরা বলছেন, রোববার থেকে চরে পানি বাড়ছে। আর এতে তাদের চাষকৃত পেঁয়াজ, টমেটো, আখসহ নানান ফসল ডুবে যাচ্ছে। এ সমস্ত এলাকার উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বলছেন, চরের আবাদি জমি খুবই উর্বর। সব জমিতেই চমৎকার সবজি হয়। এভাবে পানি প্রবেশ করলে সর্বনাশ হয়ে যাবে।
নগরীর টি-বাধ, আই-বাধ, নবগঙ্গা বাধ, পদ্মা গার্ডেন এলাকাঘুরে দেখা যায়, কাঁশবনের জেগে ওঠা চর পানিতে তলিয়ে গেছে। নবগঙ্গা বাঁধের আশেপাশের আবাদের জমিতে পানি চলে এসেছে। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে, গোদাগাড়ি, বাঘা ও পবা উপজেলার চরে ভাঙ্গন দেখা দিয়েছে। চরের জমিতে রোপণকৃত পেঁয়াজ, আখ, কপি ও টমেটো ক্ষেতে পানি প্রবেশ করেছে।
এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার এনামুল হক বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির খামখেয়ালিপনা এখন আর কোন নিয়ম মানে না। সাধারণত অক্টোবারের এসময় পানি বাড়ে না বরং কমতে শুরু করে। কিন্ত এখন পানি বাড়ছে।
তিনি আরও জানান, উজানের পানি আসছে একারণে পানি বাড়ছে। নেপালের দিকে বন্যা হয়েছে। সেখান থেকেও কিছু পানি আসছে। তবে সোমবার সারাদিন পানি স্থির ছিলো। মঙ্গলবারের দিনটা পর্যবেক্ষণে যদি পানি স্থির থাকে তবে পানি কমতে পারে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com