রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীতে সোয়া দুই লাখ পরিবারের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহীতে শুরু হয়েছে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম। নগরীর ৩, ৪, ৫, ১২, ১৬ সহ ১০ টি ওয়ার্ডে পণ্য বিতরণ শুরু করেছে ডিলাররা।
একজন ভোক্তা সর্বোচ্চ এক কেজি চিনি ও দুই কেজি করে তেল, মসুর ডাল এবং পেঁয়াজ কিনতে পারছেন। প্রতি কেজি চিনি ৫৫ টাকা, তেল ১১০ টাকা, ডাল ৬৫ টাকা ও পেঁয়াজ ২০ টাকা দরে বিক্রি করা হচ্ছে। দ্রব্যমূল্যের উধ্বগতির এ বাজারে স্বল্পমূল্য টিসিবি পন্য পেয়ে সন্তুষ্টি জানিয়েছেন উপকারভোগীরা।
তবে পেঁয়াজের অবস্থা খুব একটা ভালো না হওয়ায় পেঁয়াজ নেয়া নিয়ে অসন্তুষ্টি দেখা গেছে ক্রেতাদের মধ্যে। অনেকেই পঁচা এই পেঁয়াজ নিতে চাইছেন না। যদি পেঁয়াজ ছাড়া পন্য দেয়া হয় তাহলে তারা লাভবান হতেন বলে জানাচ্ছেন। ডিলাররা জানান, একটি পন্য বাদ রেখে দেয়ার কোন সুযোগ নেই। তাই বাধ্য হয়েই ক্রেতারা পেঁয়াজ নিয়ে আবার ফেলে দিচ্ছেন। টিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীতেই শুধু পেঁয়াজ সংযোজন করা হয়েছে। উপজেলাগুলোতে পেঁয়াজ দেয়া হচ্ছেনা। এ কার্যক্রমের অংশ হিসেবে এ বারে রাজশাহীতে নগর ও জেলা মিলে প্রায় সোয়া দুই লাখ পরিবার এই সুবিধা পাচ্ছেন। পর্যায়ক্রমে এসব পন্য নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার ৯টি উপজেলা বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com