সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রাজশাহীর আড়ানী পৌর মেয়রের বাড়িতে অভিযান অস্ত্র মাদকসহ,৯৫ লক্ষ টাকা উদ্ধার স্ত্রীসহ আটক ৩

Reading Time: < 1 minute

বাঘা রাজশাহী :
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌরসভার মেয়র মুক্তার আলীর বাড়ি থেকে মাদক,অস্ত্রসহ ৯৫ লক্ষ নগদ টাকা উদ্ধার করেছে পুলিশ। এসময় মেয়রের স্ত্রী জেসমিন বেগমসহ তার দুই ভাতিজাকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন। অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল ইসলামের নেতৃত্বে গতকাল মঙ্গলবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়

বলে জানা গেছে। মেয়রের বাড়ী হতে নগদ ৯৫ লক্ষ টাকা, ৪টি পিস্তল, ইয়াবা মাদক উদ্ধার করা হয়।এসময় আড়ানী পৌর মেয়র মুক্তার আলীকে বাড়ীতে পাওয়া যায়নি। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে মেয়র মুক্তার আলী আড়ানী বাজারের পল্লী চিকিৎসক জানারুল ইসলামের দোকানে গিয়ে তাকে প্রথমে মারপিট করেন। পরে মেয়রের সাথে থাকা লোকজন বাজারের পল্লী চিকিৎসক মনোয়ারুল ইসলাম, তার স্ত্রী ও ৭ বছরের শিশু সন্তান কে মারপিট করে। এ ঘটনায় আহত মনোয়ারুল ইসলামকে রাতেই বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়।ঘটনার রাতেই পুলিশকে অভিযোগ করা হলে এসপি মাসুদ হোসেনের নেতৃত্বে পুলিশ মেয়র মুক্তার আলীর বাড়িতে অভিযান চালায়। এ সময় নগদ ৯৫ লক্ষ টাকা, মাদকএবং চারটি অস্ত্রসহ মেয়রের স্ত্রী এবং ২ ভাতিজাকে আটক করে পুলিশ। এবিষয়ে বাঘা থানা তদন্ত (ওসি) মোয়াজ্জেম হোসেন বলেন,১টি পিস্তল ও ৩টি পাইপ গানসহ নগদ ৯৪লক্ষ ৯৮ হাজার টাকা ও ইয়াবা ও মদ উদ্ধার করা হয়। আজ বুধবার (০৭জুলাই)দুপুরে অস্ত্র ও মাদক আইনে মামলা হয়েছে। পরে তাদের কে জেল হাজতে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com