শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

News Headline :
পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় মদ ও ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক চোরাচালানের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, বুধবার (২২ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ১ বিজিবির অধীন খানপুর বিওপি’র একটি আভিযানিক দল নগরীর কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ বোতল ভারতীয় মদসহ মোঃ শান্ত শেখ (২০) নামে এক যুবককে গ্রেফতার করে।
গ্রেফতার শান্ত শেখ নগরীর উপকণ্ঠ দামকুড়া থানার চরমাজারদিয়া গ্রামের মোঃ হান্নান শেখের ছেলে।
জব্দকৃত ভারতীয় মদ ও গ্রেফতারকৃত আসামিকে কাটাখালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় বিজিবি।
এদিকে, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে চারঘাট বিওপি’র একটি টহল দল চারঘাট থানার সুইচ গেইট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা চারঘাট থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com