রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

News Headline :
কুষ্টিয়ায় সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয়পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ইরান যুদ্ধের মধ্যেই জাপানে ক্ষেপনাস্ত্র ছুঁড়ল উত্তর কোরিয়া রাজশাহীতে বিপুল পরিমান ইস্কাফ সিরাপসহ মাদক কারবারী গ্রেফতার আসলাম স্মৃতি সংঘের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়া শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি; জেলা প্রশাসকের কাছে আবেদন পাবনার ভাঙ্গুড়ায় আগুনে পুড়ে নিঃস্ব ৪ পরিবার, অসহায়দের পাশে উপজেলা প্রশাসন পাবনার ভাঙ্গুড়ায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত পাবনায় মন্তাজ সরদার-আনোয়ারা ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ রাজশাহী বারে ২১ পদের মধ্যে ২০টিতে জাতীয়তাবাদী প্যানেলের সাফল্য তানোরে গোয়ালঘরে আগুনে পুড়ে মারা গেছে ৬ গরু

রাজশাহীর পুঠিয়ায় ওএমএসের চাল নিতে এসে নারীকে পিটিয়ে আহত করলো কাউন্সিলর

Reading Time: < 1 minute

রাতুল সরকার, রাজশাহী:

রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সলর আইরিন পারভীন বিরুদ্ধে ওএমএসের চাল কিনতে আসা এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম আনজুমান আরা বেগম (৪২)। তিনি রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলাম হাবলুর স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। এ নিয়ে প্রত্যক্ষদর্শী ছালমা বেগম বলেন, ‘ওএমএস এর চাল তোলা নিয়ে মহিলা কাউন্সিলরের সঙ্গে ওই নারীর তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউন্সলর তাঁকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে ওই নারী মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি দেখে আরও কয়েকজন নারী তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’এ ঘটনায় আহত আন্জুমান আরা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। সংসারের খরচ কিছু কমাতে ওএমএস এর চাউল কিনতে আসি। কিন্তু ওই কাউন্সিলর প্রতিদিন একাধিক নাম ব্যবহার করে চাউল তুলে নিয়ে যায়। আর লাইনে থাকা সাধারণ মানুষ চাউল পায় না। এ বিষয়টির প্রতিবাদ করলে ওই কাউন্সলর আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে সে আমার পেট ও বুকে লাথি মারে। এরপর আর কিছুই মনে নেই।’
এ নিয়ে অভিযুক্ত আইরিন পারভীন বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তবে আজকে চাউল তোলার সময় তিনি আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। এ সময় আমি তাঁর মুখ চেপে ধরেছি মাত্র। তাঁকে কোনো মারধর করিনি।’ আর একাধিক ব্যক্তির নামে চাল তোলার বিষয়টি তিনি অস্বীকার করেন। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওএমএসের চাল নিয়ে এলাকায় মারামারি হয়েছে এমন কোনো অভিযোগ থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com