বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক আগামী জানুয়ারী-ফেব্রুয়ারীতে ১ম ইউনিটের ১২শ মেগাওয়াট বিদ্যুত জাতিয় গ্রিডে যুক্ত হবে-মন্ত্রী ফকির মাহবুব আনাম পাবনার ঈশ্বরদীর পাঁচ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন পাবনায় ৩০ লাখ টাকা মুল্যের মেডিকেল ও সার্জিক্যাল সামগ্রী বিতরণ পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান এ মাসেই উৎপাদন শুরুর আশা রাজশাহী নগরীতে যুবদলের উদ্যোগে প্রতিবাদ বিক্ষোভ মিছিল পাবনায় ডিএনসির অভিযানে ৫৫ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা সহ মহিলা গ্রেপ্তার আরও ০৫ মাদকসেবীর কারাদণ্ড। পাবনা প্রভাতী ও গোধূলি এক্সপ্রেসের অনলাইন টিকেট বিক্রি শুরু

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা,পাবনা :

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাউতি দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।

পাবনার সাঁথিয়ায় প্রাথমিক বিদ্যালয় থেকে ৭৭ পিস ককটেল উদ্ধার এলাকায় আতঙ্ক

পাবনা এসআরবি কমান্ডার ডলি রানী সরকার জানান তারা গোপন সংবাদদের ভিত্তিতে গতকাল রাত থেকে ঘটনাস্থল ঘিরে রাখেন। আজ সকালে রাজশাহী ক্যাম্প থেকে বোম ডিসপোজল ইউনিট ঘটনাস্থলে এসে ককটেল গুলো উদ্ধার অভিযান শুরু করেন। দুপুর আড়াইটায় উদ্ধার কাজ শেষ করা হয়। ককটেল গুলো সাঁথিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি ডলি রানী সরকার, স্কোয়াড কমান্ডার এএসপি আসাদুজ্জামান, ধুলাউড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাহাঙ্গীর আলম এবং সাঁথিয়া থানার এসআই আব্দুল লতিফ।

বিদ্যালয়ের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক ককটেল বোমা উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

তবে এসব বোমা কে বা কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com