সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে মোস্তফা (৫০) নামে এক আলু কোল্ড স্টোরেজের শ্রমিক নিহত হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে নগরীর মতিহার থানার ডাসমারী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোস্তফা ওই এলাকার তইমুর আলী শেখের ছেলে। স্থানীয় মোঃ আজাদ জানায়, শনিবার রাতে এশার সলাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে যাচ্ছিলেন মোস্তফা। পথে কে বা কারা, তাকে গুলি করে পালিয়ে যায়। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। রামেক হাসপাতালে নিহত মোস্তফার স্ত্রী নাজেরা বেগম বলেন, আমার স্বামী কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নাই। আমার তিনটি কণ্যা রয়েছে। তাদের কে দেখবে, কে আমার সংসার চালাবে এই ধরনের প্রলাপ করতে থাকেন তিনি। তিনি আরও বলেন, তিন মাস পূর্বে জনৈক প্রতিবেশীর সাথে তার গন্ডগোল হয়। সেই জেরেই তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করেন নিহতের স্ত্রী। জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, সরেজমিন তদন্ত করছি। স্থানীয়দের সাথে কথা বলছি। পরে বিস্তারিত জানানো হবে। এ রিপোর্ট লিখা পর্যন্ত ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ রামেক মর্গে রাখা ছিল।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com