শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ তিন ফার্মেসিকে জরিমানা কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী  রাজশাহী নগরীতে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেপ্তার ২ শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১ ‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ কারখানায় অভিযান অর্থদন্ড ও কারাদন্ড বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন নয় পাবনার রূপপুরে শুরু হলো পাওয়ার স্টার্টআপ ‘স্টেজ-সি’ কার্যক্রম কড়া নিরাপত্তায়  পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান রাজশাহীর পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু প্রেমিকের বাড়িতে মুসলিম তরুণীর অবস্থান

রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
রাজশাহী মহানগরীতে পদ্মা নদীতে নিখোঁজ তৌফিক আহম্মেদ ই্ফান (১৬) নামের এক স্কুল ছত্রের লাশ উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা। বৃহস্পতিবার (২৫ আগস্ট) দুপুর বারোটার দিকে জেলা পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে পদ্মা নদী থেকে ওই স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।
নিহত স্কুল ছাত্র ই্ফান মহানগরীর মতিহার থানাধিন বিনোদপুর বাজার এলাকার একেএম জাহিদুল ইসলাম বাবুর ছেলে। সে দশম শ্রেণীতে ছাত্র। দমকল বাহিনী রাজশাহীর স্টেশন অফিসার মোঃ বারি জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকালে বন্ধুদের সাথে মহানগরী নগরীর টি-বাঁধ সংলগ্ন নদী তীরে ফুটবল খেলতে যায় ইফান। খেলার একপর্যায়ে বলটি নদীতে পড়ে গেলে তুলতে যায় ইফান। এ সময় নদীর ¯্রােতে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা দমকল বাহিনীর অফিসে ফোন দিয়ে বিষয়টি জানালে তারা এসে উদ্ধার কাজ শুরু করেন। শেষ পর্যন্ত দুপুর ১২টার দিকে পুলিশ সুপারের বাসভবনের বিপরীতে নদী থেকে ইফানের লাশ উদ্ধার করেন দমকল বাহিনীর সদস্যরা। এ ব্যপারে জানতে চাইলে নৌ-পুলিশের এসআই জামাল মিয়া জানান, পদ্মা নদীতে ডুবে নিখোঁজ নিহত স্কুল ছাত্র ই্ফানের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যপারে নৌ-পুলিশ অফিসে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান নৌ-পুলিশের এসআই জামাল মিয়া।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com