বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

রাজিবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে কর্মশালা অনুষ্ঠিত

Reading Time: < 1 minute

মোঃ শরিফুল ইসলাম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামরে চর রাজিবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ জুন) দুপুর ২.০০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকেক্ষে এ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের এর সহকারী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজিবপুব থানা প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com