শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

রামেকের করোনা ইউনিটে আরও ২১ জনের মৃত্যু

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী :
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। গত সোমবার সকাল ৮টা থেকে গতকাল মঙ্গলবার সকাল ৮টার মধ্যে রামেকে বিভিন্ন করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়েছে।
এর আগের ২৪ঘন্টায় মধ্যে মৃত হয়েছিলো ১১ জনের। একদিনে ১০ জনের মৃত্যু বেড়ে ২১ জনে দাঁড়ালো। এর মধ্যে রাজশাহীর ১০জন।
গতকাল মঙ্গলবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৪ ঘন্টায় রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত ২১ জনের মধ্যে রাজশাহীর দশজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নাটোরের একজন, নওগাঁর চারজন ও পাবনার চারজন ও কুষ্টিয়ার একজন ছিলেন। মৃতদের মধে পুরুষ ১২জন ও মহিলা ৯জন ছিলেন।
এর মধ্যে করোনা পজেটিভ হয়ে মৃত্যু হয়েছে রাজশাহীর তিনজন, নওগাঁর একজন ও পাবনার একজন। আর উপসর্গে মৃত্যু হয়েছে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন, একজন ও পাবনার দুইজন। এছাড়াও করোনা নেগেটিভ হয়ে মারা গেছেন চাপাইনবাবগঞ্জের একজন ও পাবনার একজন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।
এদিকে, রোগী ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪৩ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ১৯৭ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ১১৫ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেকে ৫১৩টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৩৮০ জন।
রাজশাহীতে শনাক্তের হার ৩১ দশমিক ১০ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত হার ১১ দশমিক ৬৩ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com