শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাতের অভিযোগে আটক ১

Reading Time: < 1 minute

ঈশ্বরদী, পাবনা প্রতিনিধি:
আজ মঙ্গলবার (২৫মে) দুপুর সোযা ২টায় রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রে চাকুরী দেওয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে ১জন আটক হয়েছে। আটককৃত ব্যক্তি হলো নরসিংদীর ভেলানগর গ্রামের মৃত জুনায়েদ খানের ছেলে মোঃ সজিব খান (৩০), তার বর্তমান ঠিকানাঃ গ্রাম- সাহাপুর নতুনহাট, থানা- ঈশ্বরদী, জেলা-পাবনা। সজীবকে আটক করেন রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাবাহিনীর ১ ইষ্ট বেঙ্গল। সেনাবাহিনীর ১ ইষ্ট বেঙ্গল এর মাধ্যমে রুপপুর পুলিশ ফাঁড়ির এএসআই ইউসুফ আলীর নিকট হস্তান্তর করা হয়। জানা যায় যে, সজিব এনারগোসপেক মন্তাজ কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা, সে প্রায় ১৫০-২০০ অসহায় গরীব লোকজনদের শ্রমিক হিসাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের অভ্যন্তরে এনারগোসপেক মন্তাজ কোম্পানিতে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন অংকের টাকা উৎকোচ হিসেবে গ্রহণ করে আত্মসাৎ করে। ভুক্তভোগী লোকজন তার সম্বন্ধে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নিরাপত্তার কাজে নিয়োজিত সেনাবাহিনীর অফিসে অভিযোগ করলে তারা তাকে ধৃত করে। পরবর্তীতে রুপপুর আর্মি ক্যাম্প হতে ঈশ্বরদী পুলিশ সার্কেল মো. ফিরোজ কবির ও ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান কে অবহিত করা হলে তারা রুপপুর ফাড়ির ইনচার্জ এস আই আতিকুল ইসলাম কে অবহিত করেন, এস আই আতিকুল ইসলাম রুপপুর ফাঁড়ির এএসআই ইউসুফ আলীর মাধ্যমে আসামীকে গ্রেফতার করে ঈশ্বরদী থানায় নিয়ে আসে। রুপপুর ফাঁড়ি ইনচার্জ আতিকুল ইসলামের থেকে জানা যায় খবরটি লিখা পর্যন্ত কোন মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com