শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

মাহবুব খান নরসিংদী শিবপুর:
নরসিংদীর শিবপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে শিবপুর মডেল থানা পুলিশ।সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার যোশর ইউনিয়নের সৃষ্টিগড় গ্রামের সিরাজুল ইসলাম এর বাঁশঝাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার রাতের কোনো একসময় ওই নারীকে হত্যা করে মরদেহ বাঁশঝাড়ে ফেলে রেখে যায়।সোমবার সকালে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে শিবপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসাইন বলেন, অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com