মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

শিবপুরে শাহজাহান সাজু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Reading Time: < 1 minute

মাহবুব খান,শিবপুর নরসিংদী :
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নে শাহজাহান সাজু ফুটবল টুর্নামেন্ট ২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে জয়নগর ইউনিয়নের গিলাবের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলাটি উদ্বোধন করেন শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ খান,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য জহিরুল হক ভূইঁয়া মোহন,সম্মানিত অতিথি হিসেবে উস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল ফজল মীর,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খাদ্য মন্ত্রণালয়ের সাবেক উপ-সচিব সিরাজুল ইসলাম মোল্লা।টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি নরসিংদীর নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান,শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন মিয়া,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, আলমগীর হোসেন মৃধা,নরসিংদী জেলা পরিষদের সদস্য আমানউল্লাহ ভূঁইয়া আমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার,যোশর ইউপি চেয়ারম্যান রাশেল আহমেদ, বাঘাব ইউপি চেয়ারম্যান জাহিদ সরকার ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ ফুটবল প্রেমী হাজারো দর্শক। খেলায় শিবপুর উপজেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে যোশর ইউনিয়ন ফুটবল একাদশ। পরে অতিথিবৃন্দ অংশগ্রহণকারী দুটি দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com