বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫, ০৬:২৮ পূর্বাহ্ন

News Headline :
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল মধুপুর দৈনিক বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা রাজশাহীর নিউমার্কেটের হোটেল কক্ষে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাকাব এমডি’র বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের অভিযোগ খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া চাইলেন বিএনপি নেতা রবিউল আলম মিলু

শুদ্ধাচার পুরস্কার পেলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম

Reading Time: < 1 minute

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:

শুদ্ধাচার পুরস্কার পেলেন আরএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ রফিকুল আলম।
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম গত (৭ ডিসেম্বর ২০২২) দুপুর ১টায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে (Hall of Integritz)  তাঁর হাতে জাতীয় শুদ্ধাচার সম্মাননা সনদ তুলে দেন।
২০২০-২০২১ সালে কর্মক্ষেত্রে পেশাগত দক্ষতা, যোগ্যতা, সততা, ভালো আচরণ, নেতৃত্বসহ শুদ্ধাচার চর্চা-বিষয়ক ১৯টি সূচকে সর্বোচ্চ লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতি হিসেবে ‘জাতীয় শুদ্ধাচার নীতিমালা ২০১৭’র অধীনে তিনি এ পুরস্কার পান। মোঃ রফিকুল আলমের এ অনন্য অর্জনে আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক তাঁকে অভিনন্দন জানিয়ে কর্মক্ষেত্রে উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মো: রফিকুল আলম গত (৩ জুন) ২০১২ তারিখ বাংলাদেশ পুলিশ বাহিনীতে সহকারী পুলিশ সুপার পদে যোগদান করেন। তিনি গত (৪ এপ্রিল ২০২২) তারিখ আরএমপিতে অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেন। ‘ক্রাইম অপারেশন অ্যান্ড মিডিয়া’র দায়িত্ব অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতার সাথে পালন করে আসছেন। তিনি গত (২০ ডিসেম্বর ২০১৮) তারিখ হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হন। আরএমপিতে যোগদানের পূর্বে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, বগুড়ায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। ইতিপূর্বে তিনি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার আরএমপি, চারঘাট সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার এবং সহকারী পুলিশ সুপার হিসেবে হাইওয়ে পুলিশ, ঢাকা দায়িত্ব পালন করেন।
তাছাড়াও মোঃ রফিকুল আলম বাংলাদেশ পুলিশের পরিকল্পনা প্রণয়নে ও গবেষণা পরিচালনাকার্যে বিশেষ ভাবে সম্পৃক্ত রয়েছে তিনি।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com