বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় চিরকুট লিখে ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্কুল ছাত্রের রহস্যজনক আত্মহত্যা কঠোর নিরাপত্তায় পাবনার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান রাজশাহীতে ছাত্র-জনতার ওপর হামলা ও নাশকতার অভিযোগে গ্রেফতার ৩ পাবনার ঈশ্বরদীতে জামায়াতের হামলায় ৬ বিএনপি কর্মী গুলিবিদ্ধ জামায়াতের ৪টি বাড়ি ৮টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ রাজশাহীর মোহনপুরে শেফালী বেগম হত্যাকান্ডে সাবেক স্বামী আটক  রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন

শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১

শ্যামনগরে এইচএসসি, আলিম ও ভোকেশনালে এ+ প্রাপ্ত ২২ জন, শূণ্য পাশ প্রতিষ্ঠান-১

Reading Time: < 1 minute

রনজিৎ বর্মন, শ্যামনগর সাতক্ষীরা :

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এবার এইচ এস সি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ২২ জন এবং শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠান একটি।
এইচএসসিতে এ+ প্রাপ্ত শিক্ষার্থী ১২ জন ও আলিম পরীক্ষায় ৫ জন। বিএম  (ভোকেশনাল)পরীক্ষায় এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, উপজেলায় নয়টি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিল ১১৮০ জন। এর মধ্যে পাশ করেছে ৪১৮ জন এবং অকৃতকার্য হয়েছেন ৭৬২ জন। পাশের হার শতকরা ৩৫.৪২%
আলিম পরীক্ষায় ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ৪১০ জন। পাশ করেছে ২২০ জন। অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১৯০ জন। পাশের হার শতকরা ৫৩.৬৬%।
বিএম(ভোকেশনালে) এ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট পরীক্ষার্থী ছিল ১৮১ জন। পাশ করেছে ৭৫ জন এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা ১০৬ জন। পাশের হার শতকরা ৪১.৪৪%। উপজেলায় শূণ্য পাশ শিক্ষা প্রতিষ্ঠানটি হল একে ফজলুল হক এমসিএ কলেজ। এ কলেজে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৫৪ জন। উপজেলায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৯ জন। আলিম পরীক্ষায় বেশি সংখ্যাক এ+প্রাপ্ত প্রতিষ্ঠান পাতাখালি ফাজিল মাদ্রাসা। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ২ জন।
বিএম(ভোকেশনাল) এ বেশি সংখ্যাক এ+ প্রাপ্ত প্রতিষ্ঠান শ্যামনগর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। এ+ প্রাপ্ত শিক্ষার্থী ৫ জন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com