শনিবার, ১১ Jul ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

News Headline :
পাবনায় ৬০ দিনে ৯৭১ মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেফতার অভিযান অব্যাহত রাজশাহীর পুঠিয়ায় কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ থানায় এজাহার রাজশাহীতে অসুস্থতার সুযোগে টিপসই নিয়ে জমি আত্মসাতের অভিযোগ শেষ সম্বল ফেরত চান বৃদ্ধা মা পাবনা ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য পৌরসভা থেকে ৫টি সিলিং ফ্যান প্রদান রাজশাহীতে গাঁজা, ইয়াবা, হেরোইন, ট্যাপেন্টাডল-সহ গ্রেফতার ৭ মাদক কারবারি পাবনায় মেস থেকে প্রাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমান ইয়াবা ও লক্ষাধীক টাকার জাল নোটসহ মাদক কারবারী গ্রেফতার রাজশাহীতে লোডশেডিংয়ের সময় ছাদ থেকে পড়ে কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু নীলফামারীর কিশোরগঞ্জে বোরো ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ সুবিধা পাচ্ছে ব্যবসায়ী সিন্ডিকেট রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত

সংক্রমণ রুখতে ২ মাস বদ্ধ জায়গায় জমায়েত নিষিদ্ধ করার প্রস্তাব কোভিড টাস্ক ফোর্সের

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

ভারতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ লক্ষ ৩৪ হাজার। এই অবস্থায় অন্তত ২ মাসের জন্য বদ্ধ জায়গায় সব ধরনের জমায়েত বন্ধ করার প্রস্তাব দিল ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স। এ ভাবেই সংক্রমণে রাশ টানা সম্ভব বলে দাবি তাদের।

রিপোর্টে বলা হয়েছে, ‘আমরা চাইছি বদ্ধ জায়গায় জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হোক। অন্তত আগামী ২ মাসের জন্য কোথাও যেন ১০ জনের বেশি জমায়েত না হয়। আমার বিশ্বাস করি সংক্রমণ ও মৃত্যু ঠেকাতে এর বাইরে কোনও উপায় নেই’।

শুধু তাই নয়, সব ধরনের রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক জমায়েত বন্ধ রাখার প্রস্তাবও করেছে তারা। এ রাজ্যে বিধানসভা নির্বাচন চলছে। বিয়ে, সিনেমা হল ও খেলাধুলোর মতো ঘটনাও রয়েছে। যে সব জায়গায় ৫০ জনের বেশি জমায়েত হতে পারে সেখানেই এই নিষেধাজ্ঞার প্রস্তাব দেওয়া হয়েছে।

পরিকল্পিত ভাবে মমতার ‘শীতলখুচি অডিয়ো ক্লিপ’ ছড়িয়েছে তৃণমূল, কমিশনে বলল বিজেপি
এই রিপোর্টে প্রস্তাব করা হয়েছে, সম্প্রতি যে সব জায়গায় জমায়েত হয়েছে, সেখান থেকে ফেরা ব্যক্তিদের নজরে রাখা হোক। সম্প্রতি কুম্ভ মেলায় জমায়েত ঘিরে শুরু হয়েছে সমালোচনা। এই ধরনের জমায়েত থেকে অনেক দ্রুত সংক্রমণ ছড়ানোর আশঙ্কার কথা জানিয়েছে তারা।

এ ছাড়া করোনা পরীক্ষার সংখ্যা বাড়ানো, আক্রান্তদের উৎস খোঁজা, তাঁদের নিভৃতবাসে রাখা, টিকাকরণের সংখ্যা বাড়ানোর প্রস্তাবও দিয়েছে ল্যানসেট কোভিড ১৯ কমিশনের ইন্ডিয়া টাস্ক ফোর্স।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com