শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন

News Headline :
১৮ জুলাই পাবনায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের উপর পুলিশ ও ছাত্রলীগের গুলির ঘটনার কোন বিচার হবে না ? মতিহার থানার ধরমপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, দাফন সম্পন্ন পাবনায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের উপর হামলা পাবনায় কবি “বন্দে আলী মিয়ার সাহিত্য কর্মে সমকালীন সমাজ” গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত পাবনায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে বাসের সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০ জন পাবনায় ২টি বিদেশি পিস্তল ম্যাগজিন ও গুলিসহ যুবক গ্রেপ্তার রাজশাহী মতিহার থানার ইন্সপেক্টর পরিচয়ে প্রতারণা, বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাবনার ভাঙ্গুড়ায় গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক (CRN) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত পাবনার আটঘরিয়ায় মিয়াপাড়ার আব্দুস সালাম ৬বছর ধরে শিকলবন্দী রহস্য উদঘাটনের দাবি এলাকাবাসীর ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ গৃহবন্দি

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবীতে কুড়িগ্রামে গণকমিটির মানববন্ধন

Reading Time: < 1 minute

নয়ন দাস, কুড়িগ্রাম :
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে নির্যাতনকারীদের শাস্তির দাবীতে কুড়িগ্রাম গণকমিটি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার(১৮ মে) সকাল ১১.৩০ মিনিটে সদর উপজেলার কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে গণকমিটির নেতা-কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন গণকমিটি কুড়িগ্রাম জেলা শাখার সাবেক সহ-সভাপতি ও টাইম বাংলা নিউজ.কম এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোঃ আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ, সদস্য জিল্লুর রহমান, পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, সাংবাদিক সুজন মোহন্ত প্রমুখ। বক্তারা বলেন, সাংবাদিক হলো সমাজের দর্পন। রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের অনিয়ম ও দুর্নীতিসহ সমাজের অসঙ্গতিগুলো সাংবাদিকগণ গণমাধ্যমে তুলে ধরেন বলেই জাতি তা জানতে পারেন। এর ফলে অনিয়ম-দুর্নীতি অনেকাংশে কমে আসে। ফলশ্রুতিতে রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যায়। সাংবাদিক রোজিনা ইসলামও স্বাস্থ্য বিভাগের নানা রকম অনিয়ম, দুর্নীতি ও জনগণের শত শত কোটি টাকা লুটপাটের খবর ধারাবাহিকভাবে দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশ করায় সংশ্লিষ্ট দুর্নীতিবাজরা তার উপর ক্ষুব্ধ হয়ে ওঠে এবং গতকাল বিকালে পেশাগত দায়িত্ব পালনে তথ্য সংগ্রহে সচিবালয়ে গেলে স্বাস্থ্যা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগমসহ অন্যান্যরা পূর্বপরিকল্পিতভাবে সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা আটকে রেখে তার উপর অমানবিক নির্যাতন চালায়। অতিরিক্ত সচিব জেবুন নেছা বেগম একপর্যায়ে রোজিনা ইসলামের গলা টিপে ধরে। অন্যান্যরা তাকে শারিরীক ও মানসিক নির্যাতনের পর মিথ্যা মামলা সাজিয়ে পুলিশে সোপর্দ করে। বক্তাগণ এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অনতিবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে হেনেস্তাকারীদের কঠোর শাস্তি দাবী করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com