শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় জামায়াতের নির্বাচনি ইশতেহার ঘোষনা পাবনা পৌর বিএনপি’র ১০,১১,১২ ওয়ার্ডের নির্বাচনি সভা অনুষ্ঠিত পাবনায় নির্বাচনি ও সভা ও নাগরিক সুধি সমাবেশ অনুষ্ঠিত বিএনপি সংস্কারের বিশ্বাসি তাই আমি বিএনপিতে যোগ দিয়েছি- সাবেক মন্ত্রী আবু সাঈদ নির্বাচনে প্রশাসনের নিরপেক্ষতা ও লেভেল প্লেয়িং ফিল্ডের দাবি স্বতন্ত্র প্রার্থী আনোয়ারুল ইসলামের

সিরাজগঞ্জে ট্রাক চাপায় প্রাণ গেল কলেজ ছাত্রের

Reading Time: < 1 minute

ইসমাইল হোসেন, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জের হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ট্রাকচাপায় দিপঙ্কর দ্বীপ (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে মহাসড়কের সলঙ্গা থানাধীন গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী।
নিহত দ্বীপ জেলার সলঙ্গা থানার মধ্য ভরমোহনি গ্রামের শ্রী কেষ্টর ছেলে। তিনি সলঙ্গা ডিগ্রি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র।
হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আলী জানান, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দীপকে চাপা দিয়ে চলে যায়।
স্থানীয়রা দিপঙ্কর দ্বীপকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com