শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

সিরাজগঞ্জে প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আইনজীবী গ্রেফতার।

Reading Time: < 1 minute

সাব্বির মির্জা সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জে প্রতারণার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আইনজীবী হুমায়ুন কবির ওরফে কর্নেলকে কুষ্টিয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চৌহালি উপজেলার মিটয়ানী গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন চৌহালী থানার ওসি রফিকুল ইসলাম।
তিনি জানান, আইনজীবী হুমায়ুনের বিরুদ্ধে এলাকার বিভিন্ন লোকজনের কাছ থেকে চেক ও চাকরির প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় চেক জালিয়াতিসহ ৫টি মামলা রয়েছে।
এসব মামলায় তাকে জেলা ও দায়রা জজ বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে। এ কারাদন্ডাদেশ দেয়ার পর দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বড়ুঘান্দিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com