রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীতে রাতের আঁধারে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণ চেক প্রদান পাবনায় পলিথিন কারখানায় অভিযান পলিথিন জব্দ জরিমানা আদায় ও কারখানা বন্ধ  রাসিকের ইতিহাসে প্রথমবার রুয়েট শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ ফুলপুরে মাদ্রাসার প্রথম সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ সাংবাদিকদের কল্যাণ ও অধিকার রক্ষায় বিএমএসএফকে ঢেলে সাজানো হচ্ছে বোরহানউদ্দিনে যুব রেড ক্রিসেন্টের ১৫ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বুলবুল কলেজ শাখা ছাত্র দলের কর্মসূচি পাবনাকে সংযুক্ত করে ওয়াই টাইপ ব্রিজ হতে যাচ্ছে- শিমুল বিশ্বাস

সুজানগরে অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

Reading Time: < 1 minute

এম মনিরুজ্জামান,পাবনা:

অজ্ঞাত তরুণীর বস্তাবন্দি অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে
পাবনার সুজানগর উপজেলার হাটখালি ইউনিয়নের ভাদুরভাগ গ্রামের একটি খাল থেকে অজ্ঞাত পরিচয় এক তরুণীর প্লাস্টিকের বস্তায় বন্দি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। সহকারী পুলিশ সুপার (সুজানগর-আমিনপুর সার্কেল) রবিউল ইসলাম জানান, শনিবার রাতে একটি খালে কচুরিপানার মধ্যে ভাসমান অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হলে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, মরদেহটি বিকৃত হয়ে গেছে। প্রথমিকভাবে তরুণীর পরিচয় পাওয়া যায়নি। আনুমানিক ৩০ বছরের কোনো তরুণী হবে বলে পুলিশের প্রাথমিক ধারণা। তবে এটি পরিকল্পিত হত্যাকান্ড, হত্যার পর মরদেহটি এখানে ফেলে গেছে দুর্বৃত্তরা। রোববার সকালে ময়না তদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com