সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন

News Headline :
পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ রাজশাহীর বাঘায় সিএনজি ভটভটির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ২ ফুলপুরে রিফাত ফাউন্ডেশনের উদ্যোগে মতবিনিময় সভা ও ইফতার জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ত্রিমাত্রিক সাঁড়াশি অভিযান! ইজরাইলকে লক্ষ্য করে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা খাগড়াছড়িতে জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত কুষ্টিয়ার হরিপুরে প্রকাশ্যে মাদকের আসর, যুবসমাজ ধ্বংসের পথে

সুন্দরগঞ্জে হিরোইনসহ গ্রেপ্তার-১

Reading Time: < 1 minute

হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা :
গাইবান্ধা ডিবি পুলিশ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের হল মোড়ে অভিযান চালিয়ে হিরোইনসহ কথিত ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম রাসেলকে গ্রেপ্তার করেছে। রাসেল উপজেলার মনমথ গ্রামের আজহারুল ইসলামের ছেলে।
জানা গেছে, রাসেল দীর্ঘদিন থেকে নিজকে ছাত্রলীগ নেতা দাবি করে আওয়ামীলীগের বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে আসছিল। এরই আড়ালে সে মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে ১০০ গ্রাম হিরোইনসহ তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এনিয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
উপজেলা ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রতন মিয়া জানান, রাসেল কখনও ছাত্রলীগ করেনি। ছাত্রলীগের সাথে তার কোন সর্ম্পক নেই। সে নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করে।  থানার ওসি সরকার ইফতেখারুল মোকাদ্দে জানান, আসামিকে ডিবি পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com