বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

সুন্দরগঞ্জে ৭ হাজার ৪৭৫ কৃষক পাবেন বীজ-সার

Reading Time: < 1 minute

মোহাম্মদ রিয়াদ শেখ, সুন্দরগঞ্জ গাইবান্ধা:

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় চলতি রবি মৌসুমে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৭ হাজার ৪৭৫ জন কৃষক পাবেন বিনামূল্যে বীজ ও সার।এরই অংশ হিসেবে বুধবার (২৩ নভেম্বর) উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন উপলক্ষ্যে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি অফিসের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশিদুল কবির ও সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু। পরে বিনামূল্যে সার বীজ বিতরণের উদ্বোধন করা হয়।জানা যায়,  ২০২২-২৩ অর্থ বছরে চলতি রবি মৌসুমে শাক-সবজি, গম, ভূট্টা, সরিষা, বাদাম, সূর্যমূখী, পেয়ঁাজ, মসুর, মুগ ও সয়াবিনের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শাক-সবজি এক হাজার ৫০০, গম এক হাজার ৪৫০, ভূট্টা ৮৩০, সরিষা ৩ হাজার ৩০০, বাদাম ৭৫, সূর্যমূখী ১৬০, পেয়াজ ৪০, মসুর ৫০, মুগ ৫০ ও সয়াবিন ২০ জনকেসহ মোট ৭ হাজার ৪৭৫ জন কৃষকের প্রতিজনকে এক বিঘা করে জমি আবাদের বীজ, সার বিতরণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com