শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে শুধু হেফাজত নয় ।

Reading Time: < 1 minute

স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে শুধু হেফাজত নয়, হেফাজতের নামে যুদ্ধাপরাধী জামায়াত এবং বিএনপি এক সাথে তান্ডব চালিয়েছে ———-পাবিপ্রবিতে মাহবুব উল আলম হানিফ

পাবনা প্রতিনিধি,

আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, স্বাধীনতার সুবর্নজয়ন্তীতে শুধু হেফাজত নয়, হেফাজতের নামে যুদ্ধাপরাধী জামায়াত এবং বিএনপি এক সাথে তান্ডব চালিয়েছে। হেফাজতের কাঁধে সওয়ার হয়েছে বিএনপি ও জামায়াত। বিএনপি রাজনৈতিকভাবে জনবিচ্ছিন্ন ও ব্যর্থ হওয়ায় এবং তাদের সাংগঠনিক সেই শক্তি নেই বলে তারা এখন হেফাজতের কাঁধে ভর করেছে। হানিফ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা গণতন্ত্রে বিশ্বাসী। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখেই সব দলের রাজনৈতিক কর্মসুচির সুযোগ দেয়া হয়েছে। কিন্ত রাজনীতির নামে এই ধ্বংসাত্বক কর্মকান্ড বরদাশত করা হবেনা। তিনি বলেন, ২০১৩ সালে এই বিএনপি জামায়াত মিলে দেশে তান্ডব চালিয়েছিল। তারা মনে করেছিল, এই তান্ডব চালিয়েই আওয়ামীলীগ সরকারের পতন ঘটানো হবে। কিন্ত তাদের সেই তান্ডব কঠোর হাতে দমন দমন করে শেখ হাসিনা দেশকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। এবারেও প্রয়োজন হলে কঠোরভাবে তান্ডব দমন করেই উন্নয়নের ধারা বজায় রাখা হবে।

মঙ্গলবার(৩০ মার্চ)পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে(পাবিপ্রবি)জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ স্মারক ম্যুরাল ‘জনক জ্যোতির্ময়’ এর শভ উদ্বোধন এর আগে সাংবাদিকদের ব্রিফিংকালে মাহবুব উল আলম, হানিফ এ কথা বলেন। পরে তিনি পাবিপ্রবি ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে ‘জনক জ্যোতির্ময়’ এর শভ উদ্বোধন করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম রোস্তম আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, পাবনা ১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাডভোকেট শামসুল হক টুকু, পাবনা ৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম ফারুক প্রিন্স, পাবনা ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন, পাবনা ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ নুরুজ্জামান বিশ্বাস, পাবনা ২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আ.কা.ম. সরওয়ার জাহান, কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সংরক্ষিত মহিলা আসনের (পাবনা-সিরাজগঞ্জ) সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি এবং পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আনোয়ার খসরু পারভেজ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com