বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনার ঈশ্বরদীতে অতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক সদস্যকে আটকে রাখার অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান বছরে ৮ মাস ভোগান্তিতে কুমারখালীর ২ ইউনিয়নের ১ লাখ বাসিন্দা ব্রিটিশ আমলের টানেলের নিচে জলাবদ্ধতা  পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার বাড়িতে ককটেল হামলা ও অগ্নিসংযোগ  ১১টি পেট্রোল বোমা উদ্ধার চারঘাটে ৩৮৪ পিস ইয়াবা ও ২০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেপ্তার পাবনায় মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান মধুপুরে বিকাশের ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশের নিয়োগ-বদলিতে রাজনৈতিক হস্তক্ষেপ নেই -রাজশাহীতে স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় মাছরাঙা টেলিভিশনের ১৫ বছর পূর্তি উদযাপন

স্বামীর উপর রাগ করে বাসা থেকে বেরিয়ে গনধর্ষনের শিকার গৃহবধু গ্রেফতার ২

Reading Time: < 1 minute

শেখ ইমন,ঝিনাইদহ:
স্বামীর উপর রাগ করে পিতার বাড়িতে যাওয়ার সময় গনধর্ষনের শিকার হয়েছেন এক গৃহবধু। এ ঘটনায় পুলিশ লিটু (২৮) ও শিমুল (৩০) নামে দুই ধর্ষককে গ্রেফতার করেছে। গনধর্ষনের ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার জেলার শৈলকুপা উপজেলার দক্ষিন গোপালপুর গ্রামে।
বুধবার ভোরে পুলিশ অভিযান চালিয়ে নিত্যানন্দনপুর ইউনিয়নের বাগুটিয়া গ্রামের এমপির মোড় থেকে দুই ধর্ষককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত লিটু গোপালপুর গ্রামের আব্দুর রাজ্জাক ও শিমুল একই গ্রামের বছির উদ্দীনের ছেলে। এ ঘটনায় পলাতক রয়েছে নিত্যানন্দনপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার গোপালপুর গ্রামের রাশিদুল ইসলাম। মামলার তদন্তকারী কর্মকর্তা ও শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন খবর নিশ্চিত করে বুধবার দুপুরে জানান, ভিকটিম স্বামীর সঙ্গে ঝিনাইদহ শহরে ভাড়া বাসায় থাকতেন। গত ২৭ মে বিকালে স্বামীর সঙ্গে রাগ করে ভিকটিম পিতার বাড়ি শৈলকুপার শাহবাজপুর গ্রামে যাচ্ছিলেন। পথে নিজ গ্রামের প্রতিবেশী লিটুর সাথে দেখা হলে লিটু বাড়ি পৌছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে বিভিন্ন রাস্তা ঘুড়িয়ে সময় ক্ষাপন করে রাত করে ফেলে। এ সময় লম্পট লিটু তার সহযোগী শিমুল ও ৫ নং ওয়ার্ডের মেম্বর গোপালপুর গ্রামের রাশিদুল ইসলামকে ফোনে ডেকে নেয়। এরপর ভিকটিমকে শৈলকুপার দক্ষিণ গোপালপুর গ্রামের মাঠে ক্যানেলের ধারে কলা ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ধর্ষক লিটু ও শিমুল ভিকটিমকে মোটরসাইকেল যোগে ঘটনার দিন রাতেই ঝিনাইদহ শহরের র‌্যাব ক্যাম্পের পাশে ভাড়া বাসার সামনে ছেড়ে দেয়। ভিকটিম অসুস্থ্য হয়ে বাসায় পৌছে সব ঘটনা খুলে বলে। স্বামী তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সোমবার রাতে শৈলকুপা থানায় ৩ জনের বিরুদ্ধে মামলা হলে পুলিশ ধর্ষক লিটু ও শিমুলকে গ্রেফতার করে। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, ধর্ষিতার জবানবন্দি গ্রহন করা হয়েছে। দুই আসামী গ্রেফতার হয়েছে। বাকী একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com