রবিবার, ২৬ Jul ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

৩০ জুনের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার আলটিমেটাম

Reading Time: < 1 minute

নিজস্ব প্রতিবেদক:

করোনার কারণে বন্ধ থাকা দেশের শিক্ষাপ্রতিষ্ঠান আগামী ৩০ জুনের মধ্যে খুলে দেওয়ার আলটিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে জুলাইয়ের শুরুতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচির হুশিয়ারি দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘শিক্ষক-কর্মচারী-অবিভাবক ফোরামের’ ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই আলটিমেটাম ও হুশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে আর সময় দেওয়া যাবে না। এক সপ্তাহই যথেষ্ঠ। আমরা শাহবাগের মোড় থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের উদ্দেশে পদযাত্রা করব। হাঁট-বাজার, ব্যাংক, অফিস-আদালত সব কিছু খোলা, শুধু বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আজকে পরীক্ষা নিচ্ছেন না, অটোপাস দিচ্ছেন, এটা জঘন্য ভুল। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে সরকার জাতিকে মেরুদণ্ডহীন করে দিচ্ছে।

দেশের গত বছরের ৮ মার্চ প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এর দশ দিনের মাথায় ১৮ মার্চ দেশে করোনায় প্রথম মৃত্যুর খবর দেয় সরকার। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। পরে কয়েক দফা সেই বন্ধের মেয়াদ বাড়ানো হয়। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান কয়েক দফা খোলার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত আর সম্ভব হয়নি। সরকার করোনার প্রকোপ স্বাভাবিক না হওয়ার আগ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষার্থীদের ঝুঁকির মুখে ফেলতে চায় না।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com