শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন

News Headline :
জুলাইকে কেউ কেউ ৭১ এর মত ব্যবসায়ীক কার্ড হিসেবে বিক্রি করছে: শিবির সভাপতি মহিলা ডিগ্রী কলেজ ভাঙ্গুড়ায় অভিভাবক সমাবেশ উপকূলীয় শ্যামনগরে বিশ্ব মৃত্তিকা দিবস উদযাপন মান্দায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত মতিহারে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুইজন মাদক কারবারি গ্রেফতার খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে এক দোয়া মাহফিল রাজশাহীতে বিজিবির অভিযানে মোটরসাইকেলসহ গাঁজা ও ট্যাপেন্টাডল জব্দ তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি রাজশাহীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সারাদেশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হলেও পাবনা সরকারী শহীদ সরকারী বুলবুল কলেজ ক্যাম্পাসে চলছে গানের কনসার্ট

৭ দফা দাবিতে কারমাইকেল কলেজে তিন ছাত্র সংগঠনের মিছিল-সমাবেশ

Reading Time: < 1 minute

হারুন উর রশিদ সোহেল, রংপুর ব্যুরো:

রংপুরের ঐতিহ্যবাহি কারমাইকেল কলেজে শিক্ষার্থীদের ক্লাশমুখি করতে পদক্ষেপ গ্রহণ, নির্মাণ সম্পন্ন সকল হল ও ক্যান্টিন চালু, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় কলেজের প্রজম্ম ভাস্কর্যের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কারমাইকেল কলেজ শাখার নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিন শেষে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশে ছাত্রলীগ (জাসদ) কলেজ শাখার সভাপতি এহতেশাম জেমির সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কলেজ শাখার যুগ্ম আহবায়ক মেহেদী হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সভাপতি মৌসুমি আক্তার মৌ, কলেজ শাখা ছাত্রলীগ (জাসদ) সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন বিপ্লব প্রমুখ। পরে সমাবেশ শেষে কলেজ অধ্যক্ষকে সাত দফা সম্বলিত একটি স্বারকলিপি পেশ করেন তারা।
সমাবেশে তারা বলেন, কারমাইকেল কলেজ উত্তরবঙ্গের ঐহিত্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজে এইচএসসি, অনার্স, ডিগ্রি ও মাস্টার্সে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। কিন্তুু বর্তমানে কারমাইকেল কলেজে শিক্ষার সুষ্ঠু পরিবেশ অতীতের যে কোন সময়ের তুলনায় নিম্নগামী। শিক্ষার্থীরা ক্লাসমুখী না হওয়া, ক্লাসরুম সংকট, সেমিনারে টাকা আদায় করলেও পাঠোপযোগী পর্যাপ্ত বই না থাকা, নামে- বেনামে রশিদ ছাড়া টাকা আদায় ইত্যাদি অনিয়ম-দুর্নীতিতে শিক্ষার পরিবেশ সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসময় বক্তারা শিক্ষার্থীদের ক্লাশমুখি করতে পদক্ষেপ গ্রহণ, নির্মাণ সম্পন্ন সকল হল ও ক্যান্টিন চালু, পরিবহন সংকট নিরসনসহ ৭ দফা দাবি বাস্তবায়ন জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com