বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

News Headline :
বেতুয়ান গ্রামে গুমানি নদীর উপর স্বপ্নের ব্রিজ নির্মাণ বাস্তবায়নের পথে রাজশাহীতে আদালতের পেশকারের কাছে চাঁদা দাবি দুই বছর পর ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার দুদকের ৬ মামলায় পাবনা মানসিক হাসপাতালের সাবেক পরিচালককে জেল হাজতে প্রেরন রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান জ্বালানি তেল জব্দ অস্ট্রেলিয়ার ভিসার প্রলোভনে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: কিশোরগঞ্জে যুবক আকাশের প্রতারণার অভিযোগ নওগাঁয় কালবৈশাখী ঝড়ে গাছ ভেঙে পড়ে তিন মাসের অন্তঃসত্ত্বা নারী মৃত্যু রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে তরুণীসহ আটক ৫

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন ,শেরপুর :

শেরপুরের শ্রীবরদী সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে এক তরুণীসহ ৫ জনকে আটক করেছে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা। সোমবার (১৫ মে) উপজেলার হারিয়াকোনা গ্রামের সীমান্তের ১০৯৫ পিলারের পাশের এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী বকুলিকান্দা গ্রামের সবুজ মিয়ার ছেলে রফিকুল ইসলাম (২৬), দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার নওদাপাড়া গ্রামের মৃত ফারুক আহমেদের ছেলে ফরহাদুল ইসলাম (২৩), নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ওকন্দীপুর গ্রামের আকরাম হোসেনের ছেলে নাজিম উদ্দীন (২২), ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কলতাপাড়া গ্রামের আসাদ মিয়ার ছেলে জয় (৩০) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ইটনা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার মেয়ে খাদিজা বেগম (২২)। এছাড়া আটকদের সাথে থাকা ৩ জন কৌশলে পালিয়ে যায়। এরা হলেন – শ্রীবরদী উপজেলার মেঘাদল গ্রামের ছলিম উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৩৪), বাবেলাকোনা গ্রামের রবিউল ইসলামের ছেলে দিলু মিয়া (২৫) ও চান্দাপাড়া গ্রামের আজহার ঘোপার ছেলে জিনু মিয়া (২৫)।
জানা গেছে, সোমবার ভোরে এক তরুণীসহ ৮ জন যুবক শ্রীবরদী উপজেলার পাহাড়ি এলাকা হারিয়াকোনা গ্রামে যায়। ওই সময় সীমান্তের ১০৯৫ পিলারের পাশে সন্দেহাতীতভাবে তাদের ঘুরাফেরা করতে দেখে এলাকাবাসী। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে বিজিবি। পরে জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন ঠিকানা হওয়ায় তাদেরকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়। আটককৃতরা জানান, আটক রফিকুল ইসলামসহ স্থানীয়দের সাথে তারা ঢাকায় গার্মেন্টসে চাকরি করে। তাদের মাধ্যমে এখানে তারা ঘুরতে এসেছিল। তবে আরেকটি সূত্র জানায়, তারা এ পথ দিয়ে চোরাইভাবে ভারতের একটি গার্মেন্টসে যাওয়ার জন্য এসেছিল। কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. জাকির হোসেন বলেন, আমরা সংবাদ পেয়েছি তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করেছিল। এজন্য আমরা তাদেরকে আটক করেছি। তবে আরও ৩ জন তাদের সাথে ছিল। তারা কৌশলে পালিয়ে যায়।
এ ব্যাপারে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এই ঘটনায় অবৈধ অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com