মঙ্গলবার, ৩০ Jun ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

News Headline :
রূপান্তর পাবনার উদ্যোগে রামানন্দপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত পাবনা ঈশ্বরদীতে ‘সুগন্ধি শুঁকিয়ে’ গৃহবধূর স্বর্ণালঙ্কার নিয়ে উধাও দুই নারী পাবনা ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত, বাসচালক পলাতক পাবনার মোল্লা কফিল ফ্যাসিষ্ট আওয়ামীলীগের দোষর থেকে বিএনপি’র দালাল পাবনার আটঘরিয়া পৌরসভায় ১৭ কোটি ৪১ লাখ টাকার বাজেট ঘোষণা রাজশাহীর মোহনপুরে আম নামানোকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ পাবনায় ভেজাল ম্যাজিক মশলা তৈরির কারখানায় অভিযান বিপুল পরিমাণ নকল পণ্য জব্দ একজন আটক রাজশাহী নগরীতে পিতাকে হত্যার মামলার ছেলে রাকিব ঢাকায় গ্রেফতার পাবনা জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড; বাতিলের ঘোষণা  বিক্রি হওয়া ঘরের বরাদ্দ পাবনায় নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ এবং বাল্যবিবাহ বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা

অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরে প্রায় অর্ধকোটি টাকার মাদকসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে সংস্থাটি। এর আগে ২২ জুলাই র‍্যাব তাদের আটক করে।এরা হলেন সুলতান মাহমুদ বাবু (৪২) ও তার স্ত্রী মুন্নি খাতুন (১৯)। তারা সদর উপজেলার গৌরীপুর এলাকার বাসিন্দা। তারা ভাড়া থাকতেন শহরের মধ্যশেরী বাড়ইপাড়া এলাকায়।র‍্যাবের স্কোয়াড্রন লিডার ও কোম্পানি কমান্ডার আশিক উজ্জামান জানান, ২২ জুলাই র‍্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মধ্যশেরী উত্তর বাড়ইপাড়া এলাকার জনৈক রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় সুলতান মাহমুদ বাবু ও তার স্ত্রী মুন্নি খাতুন র‍্যাবের উপস্থিতি টের পেয়ে হেরোইন একটি প্লাস্টিকের ব্যাগে ভরে কৌশলে জানালা দিয়ে নিচে ফেলে দেন। পরে স্থানীয়দের উপস্থিতিতে মাদকের ব্যাগটি জব্দ করা হয়।আশিক উজ্জামান বলেন, এ সময় ৪৭২ গ্রাম হেরোইন, দুটি ডিজিটাল ওয়েট মেশিন, সিমসহ তিনটি মোবাইল ফোনসেট এবং দুটি রুপার চেইন জব্দ করা হয়। উদ্ধার হেরোইনের বাজারমূল্য ৪৭ লাখ ২০ হাজার টাকা। এ ব্যাপারে র‍্যাব বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়েরসহ তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com