বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
Reading Time: < 1 minute
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী:
অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার বাংলাদেশ (অ্যাব) রাজশাহী বিভাগের বিভাগীয় কমিটি গঠনের প্রস্তুতি আনুষ্ঠিত হয়ছে। এ উপলক্ষে শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় রানীবাজার এসকে ফুড ওয়াল্ডে অ্যাব রাজশাহী কর্তৃক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাটি পরিচালনা করেন, রুয়েটের প্রফেসর ডঃ ইঞ্জিঃ এস. এম আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন, অ্যাবের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ আহমেদ হোসাইন, সহ সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ এমদাদুল হক, ইঞ্জিঃ ফজলে রাব্বি রনি, ছাত্র বিষয়ক সহ সম্পাদক বুলবুল হোসাইন ও অ্যাব রাজশাহীর স্থানীয় নেতৃবৃন্দ। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকৌশলীগন অংশগ্রহণ করেন।
আরও উপস্থিত ছিলেন, ডঃ ইঞ্জিঃ সৈয়দ আব্দুল মফিজ, ডঃ ইঞ্জিঃ রবিউল ইসলাম সরকার, ইঞ্জিঃ শিহাবুল ইসলাম, ইঞ্জিঃ আনিসুর রহমান রানা, ইঞ্জিঃ মোঃ আব্দুর রশিদ, ডঃ ইঞ্জিঃ এইচ এম রাসেল, ডঃ ইঞ্জিঃ সামিউল হাবিব, ডঃ ইঞ্জিঃ মোহাম্মদ বদিউল ইসলাম, ইঞ্জিঃ ইলিয়াস বিন কাসেম, ইঞ্জিঃ কোরাইশি সালেহ আহসান, ইঞ্জিঃ সিফাত উল্লাহ, ইঞ্জিঃ মুস্তাফিজুর রহমান প্রমুখ ।