বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

News Headline :
বাংলা নববর্ষের শুভেচ্ছা পাবনায় নবাগত জেলা প্রশাসক আমিনুল ইসলামের দৃঢ় অঙ্গীকার: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, গড়বেন মডেল শহর র‌্যাবের অভিযানে বিদেশী রিভলভার ও গুলিসহ গ্রেফতার ১ যুক্তরাষ্ট্র স্বৈরতান্ত্রিক মনোভাব পরিত্যাগ করলেই দুই দেশের মধ্যে সমঝোতা সম্ভব: পেজেশকিয়ান বদলগাছীতে খাল পুনঃখনন উদ্বোধন করলেন সংসদ সদস্য ফজলে হুদা বাবুল তরুণ প্রজন্মকে বিসিএস নামক ‘অসুখ’ থেকে বের হতে হবে: ডা. জাহেদ রামেক হাসপাতালে ফ্যাসিস্ট সিন্ডিকেট অপসারণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ভাঙ্গুড়ায় মাদকদ্রব্য ও অর্থ সহ ২ জন ‘ব্যবসায়ী কে আটক  ভাঙ্গুড়ায় বাঁশবাড়িয়া সাবমারসিবল সড়কের বেহাল দশা, ব্রিজ আছে কিন্তু রাস্তা নেই- জনদুর্ভোগ চরমে পাবনা সদর হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ৫৯জন রোগী ভর্তি রয়েছে

আদালতের আদেশ মানছেন না জাতিয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্ব-শরীরে ব্যাখা দেওয়ার নির্দেশ

Reading Time: < 1 minute

নিজস্ব সংবাদদাতা, পাবনাঃ
পাবনা বিএড কলেজের ভর্তি প্রক্রিয়া বাধাগ্রস্থ করতে জাতিয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য’র নির্দেশে কলেজের সার্ভার বন্ধ রাখার বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ উচ্চ আদালতের স্মরণাপর্ন হন। আদালত কলেজ কর্তৃপক্ষের আবেদন পর্যালোচনা করে সার্ভার খুলে দেওয়ার ও ভর্তি প্রক্রিয়া সহযোগিতার আদেশ প্রদান করেন। সেই সাথে ছাত্র-ছাত্রী ভর্তির নির্দেশনা প্রদান করেন। মহামান্য হাইকোর্টের নির্দেশনা/আদেশের গুরুত্ব না দিয়ে উপাচার্য ব্যাক্তিগত আক্রোশে সার্ভার বন্ধ রেখে ভর্তি প্রক্রিয়া বাধাগ্রস্থ করেন। এই বিষয়টি পাবনা বিএড কলেজ কর্তৃপক্ষ মহামান্য হাইকোর্টের নজরে আনেন। বিচারক আদালতের আদেশ উপেক্ষা করার কারনে উপাচার্যকে স্ব-শরীরে আদালতে হাজির হয়ে বিচারকেরে কাছে ব্যাখ্যা দিতে আদেশ প্রদান করেন। উপাচার্যের অবহেলার কারনে প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রী ভর্তি করতে না পারায় একদিকে প্রতিষ্ঠানটির শিক্ষক কর্মচারীরা অলস সময় পার করছে। অন্যদিকে প্রতিষ্ঠানটি ছাত্র-ছাত্রী ভর্তি করতে না পারায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। পাবনা বিএড কলেজের ভর্তি প্রক্রিয়া স্বাভাবিক রাখতে সার্ভারটি দ্রুত খুলে দিয়ে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য কলেজ কর্তৃপক্ষ আদালতসহ যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। উল্লেখ্য পাবনা বিএড কলেজ ১৯৯৯সালে প্রতিষ্ঠিত হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ কোড নং-২১৩২।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com