শনিবার, ২৫ Jul ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

News Headline :
বগুড়া শাজাহানপুরে সাড়ে ১৩কেজি গাঁজা সহ স্বামী ও স্ত্রী গ্রেফতার পাবনা র‌্যাবের অভিযানে ২শত৯৫ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার  রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর পাবনা  ঈশ্বরদীতে হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় মোটরসাইকেল চুরির চেষ্টা, তিন চোর গ্রেফতার মোটরসাইকেল উদ্ধার বদলগাছীতে বিএনপি কর্মীকে মারধর, টাকা কেড়ে নিয়ে মোবাইল ভাঙার অভিযোগ শিশুদের হাতে অপ্রয়োজনীয় স্মার্টফোন নয়: বিভাগীয় কমিশনার পাবনার ভাঙ্গুড়ায় জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা উৎসব অনুষ্ঠিত গোদাগাড়ীতে দেড় কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার, নেপথ্যের গডফাদারদের খুঁজছে ডিএনসি পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন তিন সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন পাবনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫ মাদকসেবী আটক

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠান

Reading Time: < 1 minute

এস এম আলম,পাবনা:
পাবনায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্য দেন সহকারী পরিচালক জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস মোঃ মোখলেছুর রহমান, স্থানীয় সরকারের উপপরিচালক শরীফ আহম্মেদ, অধ্যক্ষ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মোঃ মকছেদুল আলম, ব্যবস্থাপক প্রবাসী কল্যাণ ব্যাংক মোঃ আ.ন.ম গোলাম হাবীব। এসময় সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী (পুরুষ) মোঃ গোলাম মাওলা এবং (মহিলা) মোছাঃ নাজমা খাতুন কে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ব্যাংক হিসেবে সম্মাননা ক্রেষ্ট গ্রহণ করে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাবনা। এছাড়া বিদেশগামী কর্মীদের মাঝে চেক বিতরণ করা হয়। ঋণ গ্রহিতা মোঃ রতন বিশ্বাস। প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। বৃত্তি গৃহিতাগণ ১) মোঃ শাহরিয়ার হোসেন শিশির, ২) মোঃ নাসিম, ৩) মোছাঃ বীণা খাতুন, ৪) মোঃ ফাহিম। এছাড়াও নিজস্ব কার্যালয়ের “প্রবাসী মেলা” অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com