বুধবার, ০৩ Jun ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

News Headline :
ছাগলকাণ্ডের মতিউরকেও ছাড়িয়ে গেলেন এনবিআরের সহিদুল: ঢাকায় ৫৩ ফ্ল্যাট সম্পদ ৪০০ কোটির! রাজশাহী নগরীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন হামলা নারীসহ আহত ৪ রাজধানীর শিশু রামিসা হত্যা মামলায় বোন রাইসা আক্তারের ক্যামেরা ট্রায়ালে সাক্ষ্যগ্রহণ দ্রুত সময়ের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে-পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম পাবনা জেলা ট্রাফিক পুলিশের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত পাবনার বেড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষ, আহত অন্তত ১৫ থেকে ২০ জন পাবনার ভাঙ্গুড়ায় তরঙ্গ সাংস্কৃতিক ও নাট্য গোষ্ঠীর উদ্যোগে ঈদ আনন্দ মেলা ও সার্কাস অনুষ্ঠিত পাবনার চাটমোহরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিক পালিত পাবনার ঈশ্বরদীর লোকোশেড মাদকের আড্ডা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে কুষ্টিয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১ আহত-৩২

আমদানি-রপ্তানিতে নাকুঁগাও স্থলবন্দরটি সম্ভবনাময়-আইবিসিসিআই সভাপতি

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আবদুল মাতলুব আহমেদ বলেছেন ,আমদানি-রপ্তানিতে শেরপুরের নাকুঁগাও স্থলবন্দরের সম্ভবনা অনেক বেশি, যা এক বছরের মধ্যে আরো পাঁচ গুণ আমদানি বৃদ্ধি সম্ভব। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী নাকুঁগাও স্থলবন্দর পরিদর্শনের আগে সাংবাদিক এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেনাপোল বন্দর ছাড়াও দেশের অন্যান্য বন্দরের চেয়ে আমদানি-রপ্তানিতে এই নাকুঁগাও স্থলবন্দরটি সম্ভবনাময়। কারণ, ঢাকা থেকে অন্যান্য বন্দরের চেয়ে এই বন্দরের দূরুত্ব ১৯৫ কিলোমিটার। আমরা চাই, শুধু ভারত থেকে আমদানি নয়, ভুটান থেকেও সকল বৈধ পণ্য আমদানি-রপ্তানী করবো। এজন্য এ বন্দরে প্রয়োজনীয় সরঞ্জামও যোগান দিবো। যাতে খুব সহজেই আমদানি-রপ্তানী করে এ অঞ্চলের অর্থনীতি পাল্টে যায়। আমার মতে, শেরপুরের ব্যবসায়ীরা এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানী করলে নাকুঁগাও বন্দরটি বাংলাদেশের সেরা বন্দর হবে।পরে শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে বাংলাদেশ বাণিজ্য উন্নয়নে নাকুঁগাও স্থলবন্দরের সম্ভবনা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভায় অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ল্যান্ড পোর্ট অথরিটির সদস্য জাহাঙ্গীর কবির, আইবিসিসিআই’র এডমিন অফিসার সঞ্জিব কুমার বালা, শেরপুর চেম্বার অব কমার্সের সভাপতি আসাদুজ্জামান রওশন, নাকুঁগাও স্থলবন্দরের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com