শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

News Headline :
দিল্লিতে মহাবিপদ সংকেত জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় পাহাড়পুরের যুবকের মৃত্যু ‘পয়েন্ট খোলা, তবুও লাইন ক্লিয়ার! অল্পের জন্য রক্ষা বেনাপোল এক্সপ্রেস’ ভুয়া পুলিশ পরিচয়ে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত যুবক গ্রেফতার আটঘরিয়ায় কমিউনিটি ভিত্তিক ভার্মিকম্পোস্ট (কেঁচো সার) উৎপাদন শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় আমার কন্ঠ থাকবে সোচ্চার: শিমুল বিশ্বাস হারানো ১২৫ মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল আরএমপি পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন

আমন প্রণোদনা পেলেন ১ হাজার ৮১০ প্রান্তিক কৃষক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর :

শেরপুরের নালিতাবাড়ীতে চলতি অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে আমন ধানের (উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ হাজার ৮১০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে আমন ধানের বীজ এবং রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জুন) বিকেলে উপজেলা বঙ্গবন্ধু জন্মশত মঞ্চে এসব উপকরন বিতরণ করা হয়। এ সময় নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আবুবকর সিদ্দীক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী, কৃষি কর্মকর্তা আব্দুল ওয়াদুদ, কৃষি স¤প্রসারন কর্মকর্তা আনোয়ার হোসেন ও মওদুদ আহমেদ। পরে ১ হাজার ৮১০ জন ক্ষদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীর প্রত্যেককে ৫ কেজি করে আমন ধানের উফশী বীজ, ১০ কেজি করে এমওপি ও ১০ কেজি করে ডিএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com