বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীতে বিএনপির একক প্রার্থী নিশ্চিত হবে: ভূমিমন্ত্রী মিনু বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপির কর্মসূচির উদ্বোধন কুষ্টিয়ায় হাজতখানায় লুঙ্গি ছিঁড়ে আসামির আত্মহত্যার চেষ্টা পাবনায় বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত

আমন ফসলের মাঠে বন্যহাতির তান্ডব

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
সীমান্তবর্তী শেরপুরের নালিতাবাড়ীর পাহাড়ি এলাকায় বন্যহাতির তান্ডবে উঠতি আমন ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। রবিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের মধুটিলা ইকোপার্কের উত্তরে বুরুঙ্গা কালাপানি গ্রামের ১০ নম্বর মোড় এলাকায় আমন ধান খেতে হাতিরদল তান্ডব চালায়।গ্রামবাসী জানান, গত কয়েকদিন যাবত ৪০/৫০টি বন্যহাতির পাল দল বেঁধে চলতি আমন ধান ক্ষেতে হানা দিচ্ছে। দিনের বেলায় গহীন জঙ্গলে লুকিয়ে থাকলেও বিকেল বেলার খাদ্যের সন্ধানে চলে আসে আমন ধান খেতে। উঠতি আমন ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে খেত নষ্ট করে দিচ্ছে। এতে কৃষকের পড়েছে মাথায় হাত। রবিবার সন্ধ্যায় উপজেলার বুরুঙ্গা কালাপানি এলাকার ফসলের মাঠে নেমে এসে হাতির দল কৃষক আব্বাস আলী, দাবাকা সাংমা, পতিশন সাংমা ও হানিফ মিয়ার উঠতি আমন ধান খেয়ে ও পা দিয়ে পিষ্ট করে ক্ষেত নষ্ট করে দেয়। এসময় কৃষকরা ফসল বাঁচাতে ও হাতি তাড়াতে ডাকচিৎকার করেও ব্যর্থ হন।ক্ষতিগ্রস্থ কৃষক আব্বাস আলী বলেন, আমার দেড় একর জমির ধান হাতিরপাল খেয়ে শেষ করে দিয়েছে। হাতিরা এখন মধুটিলা ইকোপার্ক এলাকায় অবস্থান করছে। তারা যে কোনো সময় আবাদি মাঠে হানা দিতে পারে। এজন্য আমরা দুশ্চিন্তায় আছি।এ ব্যাপারে ময়মনসিংহ বন বিভাগের মধুটিলা ফরেষ্ট রেঞ্জকর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, বন্যহাতি দ্বারা ক্ষতিগ্রস্থ কৃষকরা বন বিভাগের নির্ধারিত ফরমে আবেদন করলে তারা সরকারীভাবে ফসলের ক্ষতিপুরন পাবেন। এছাড়া বন বিভাগ কৃষকের ফসল বাঁচাতে তৎপর রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com