সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহী সীমান্তে বিপুল ভারতীয় মদ জব্দ বদলগাছীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির বিভিন্ন রকম উপকরণ জব্দ করে তা ধ্বংস করা হয়েছে রংপুর কাস্টমস ও ভ্যাট কমিশনারের অপসারণ সহ  সাংবাদিকদের নিরাপত্তা  নিশ্চিতের দাবি  কিশোরগঞ্জে বালুবাহী মাহেন্দ্র ট্রলির ধাক্কায় ভ্যানচালক নিহত, ছেলে গুরুতর আহত নারীদের অহংকার এ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা; রাজপথ পেরিয়ে মাননীয় সংসদ সদস্যের দিকে পাবনা আরএম একাডেমির ৯০ ব্যাচের সকল প্রয়াত বন্ধুর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও বিপুল পরিমান ইয়াবাসহ গ্রেফতার ১ রাজশাহীতে নকল স্টার সিগারেটের বড় চালান জব্দ, গ্রেফতার ১

আমরা চাই না হাতি এবং মানুষের দ্বন্দ চলুক

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, আমরা গারো পাহাড়ের হাতি-মানুষের দ্বদ্ব নিরসনের জন্য একটি অভয়ারণ্য ঘোষণার কাজ করে যাচ্ছি। আমরা চাই না হাতি এবং মানুষের দ্বদ্ব চলুক। হাতি বা মানুষ মারা গেলে আমরা কষ্ট পাই। তিনি আরও বলেন, জীব বৈচিত্র রক্ষা করতে হলে আগে আমাদের বনকে রক্ষা করতে হবে। এজন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার (২২ জুলাই) সকালে শেরপুর জেলা প্রশাসন ও বনবিভাগ আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী শেরপুর ডিসি উদ্যানে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। ওইসময় জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক এমপি, উপপ্রধান বন সংরক্ষক গোবিন্দ রায়, জেলা প্রশাসক সাহেলা আক্তার, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমানসহ অন্যরা উপস্থিত ছিলেন। শহরের ডিসি উদ্যানে আয়োজিত সপ্তাহব্যাপী এ বৃক্ষ মেলায় ৪৪টি স্টল স্থান পেয়েছে। পরে তিনি গারো পাহাড়ের কর্ণঝোড়ায় সামাজিক বনায়নের ১৫৪ জন অংশীদারের মাঝে ২ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকা এবং শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com