বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতির বার্ষিক সভা

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
শেরপুরের নকলায় এসএসসি-১৯৯৩ ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতি’র বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১সেপ্টেম্বর) রাতে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ‘আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতি’র অফিস কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।সংগঠনটির সভাপতি মুহাম্মদ সারোয়ার আলম তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মাহবুবুল আলমের সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মো. আব্দুল হালিম। এছাড়া আরো বক্তব্য রাখেন সহসভাপতি একেএম মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক মো. লুুৎফর রহমান, অর্থ সম্পাদক মশিউর রহমান জুয়েল, সদস্য মাহবুবুল হক, শফিকুল ইসলাম লিটন, সাদেক মিয়া ও সুজিৎ ধর প্রমুখ।সাংগঠনিক আলোচনা সভার পরে সভাপতি ও সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে অর্থ সম্পাদক বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব নিকাশ সবার সামনে উপস্থাপন করেন। পরে সবাই নিজ নিজ অবস্থান থেকে তা পর্যালোচনা শেষে সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা। তাছাড়া আগামী দিনগুলোতে সংগঠনটিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে সেবিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। এসময় আলোকিত ৯৩ ক্ষুদ্রব্যবসা সমবায় সমিতির অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যগনসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com