বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

News Headline :
পাবনায় দাদীকে হত্যা করে নাতনীকে ধর্ষনের পর হত্যার অভিযোগ চারঘাটে আমবাগান থেকে ২০০ পিস ভারতীয় ইয়াবা জব্দ মধুুমাস ঋতুরাজ বসন্ত মাসে প্রকৃতি তার নিজেকে সাঁজাতে ব্যস্ত থাকে অবহেলিত পাবনাকে উন্নয়নের শিখরে নিতে পাবনা সদরে মন্ত্রী দিতে তারেক রহমানের প্রতি পাবনাবাসীর আহবান রাজশাহী নগরীতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে শ্রমিক নিহত রাজশাহীতে বিপুল পরিমাণ ককটেল ও দেশীয় অস্ত্র জব্দ থিম ওমর প্লাজা পরিচালনা, মামলা ও সমঝোতা নিয়ে থিম রিয়েল এস্টেট জাকির এন্টারপ্রাইজের কাহিনি মধুপুরে স্বতন্ত্র প্রার্থীর  সংবাদ সম্মেলন পাবনায় যাত্রীবাহি ২ বাসের মুখোমুখি সংঘর্ষে ৫জন নিহত ২০জন আহত পাবনায় জামায়াত নেতা মুক্তিযোদ্ধাকে কুপিয়ে আহত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এরই প্রতিবাদে বিএনপি’র সংবাদ সম্মেলন

ইমান ও আমল নিয়ে মরতে চাই-মতিয়া চৌধুরী

Reading Time: < 1 minute

শাহরিয়ার মিল্টন,শেরপুর:
জাতীয় সংসদের সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, এমপি বলেছেন, ইমান ও আমল নিয়ে মরতে চাই। জনগণের জন্য জীবন ও যৌবনের মায়া ত্যাগ করে স্বাধীনতার পক্ষে লড়াই করে সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করছি এবং ভবিষ্যতে আরও উন্নয়ন ও মানুষের সেবা করতে চাই বলে দোয়া কামনা করেন।বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নকলা উপজেলা মুক্ত মঞ্চে উপজেলায় বিভিন্ন মসজিদ, মন্দির, মাদরাসা ও গোরস্থানে অনুদানের টাকা বিতরণকালে তিনি এসব কথা বলেন।এই ধর্মীয় প্রতিষ্ঠানে অর্থ বিতরণ অনুষ্ঠানে নকলা উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী এমপি। এসময় বিশেষ অতিথি ছিলেন নকলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন, শেরপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমানসহ অনেকে। এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ ।সমাবেশে নকলা উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ আম্বিয়া খাতুন, নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন ও প্রিন্ট ও ইলেক্টরনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।মতিয়া চৌধুরী এদিন নকলা উপজেলায় ৬৯ লাখ ৬৪ হাজার টাকা অনুদান বিতরণ করেন। এর আগে তিনি সকালে নালিতাবাড়ি উপজেলাতেও অনুরূপ অর্থ বিতরণ করেন।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com