বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

News Headline :
পাবনায় গ্রিন প্লাস ইউনানী ল্যাবরেটরিজে ভোক্তা অধিকার ও ওএনএসআই’র অভিযান: ২০ হাজার টাকা জরিমানা ভাঙ্গুড়ায় টিআর প্রকল্পের অর্থ আত্মসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হারিয়ে যাওয়া পারমাণবিক ছয়টি ওয়ার হেড নিয়ে চিন্তিত পাবনা র‍্যাব-১২ এর অভিযানে অস্ত্র সহ গ্রেফতার ১ জন পাবনা জেলা তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গলাচিপা পৌরসভা নির্বাচন ঘিরে আলোচনায় ইখতিয়ার রহমান কবির পদযাত্রা নির্বিঘ্ন, নিরাপদ ও চাঁদামুক্ত করতে সায়দাবাদে মতবিনিময় সভা – এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি ঈশ্বরদীতে গভীর রাতে ব্যাবসায়ীর বাড়িতে ডাকাতি, ৬লক্ষ টাকা লুটের অভিযোগ ঈশ্বরদীতে চাঁদাবাজদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়ায় বিপাকে অভিযোগকারী ৫ পরিবার রাজশাহীতে ভারতীয় মদ, ফেনসিডিল ও কীটনাশক জব্দ

ইসলামপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্য সহায়তা

Reading Time: < 1 minute

শরিফ মিয়া, জামালপুরের :
জামালপুরের ইসলামপুরে চরপুটিমারী ইউনিয়নে দশআানী নদীর ভাঙনের কবলে পড়া গৃহহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুজ্জামান সুরুজ মাস্টার। জানা গেছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলার চরপুটিমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শামসুজ্জামান সুরুজ মাস্টারের নিজস্ব অর্থায়নে বালিয়ামারী গ্রামে নদী ভাঙন কবলিতদের মাঝে এ খাদ্য সহায়তায় চাল, ডাল, আলু, চিড়া, মুড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আঃ ছামাদ মিয়া, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য মাহমুদ আলী খলিফা, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, জালু খলিফা,ছাত্র নেতা বাবুল মিয়াসহ আরও অনেকেই। উল্লেখ্য দশআনী নদীর পানি বৃদ্ধির সাথে সাথে গত কয়েক দিনে ইউনিয়নের বালিয়ামারী গ্রামের ৫টি পরিবারের বসত ঘর নদীর গর্ভে চলে যায় এবং ৭টি পরিবারের বসত ঘর হুমকির মুখে রয়েছে।এছাড়াও ব্রহ্মপুত্রের ভাঙনের কবলে পড়ে ৪ নং চর এলাকায় চারটি বসত ঘর নদীর গর্ভে বিলিন হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com