মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

News Headline :
অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাসিক প্রশাসকের কাছে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি পাবনায় প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন পাবনায় ১০ গ্রাম হেরোইনসহ একজন গ্রেফতার খাটুনির মজুরি’ হিসেবে ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে পাবনায় ১২০ পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে ভাতিজার হাসুয়ার কোপে চাচা নিহত পাবনায় মৃত ব্যাক্তির নামে বৈষম্যবিরোধী হত্যা মামলার অভিযোগ পত্র তদন্ত প্রশ্নবিদ্ধ পুনঃ তদন্তের দাবি বদলগাছীতে প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে ঈদ-ই-মিলাদুন্নবী পালিত সিরাজগঞ্জের শাহজাদপুরে নৌকা বাইসকে কেন্দ্র করে হামলা ১৫ জন আহত ট্রাক, ট্যাংকলরী ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের পাবনার ভাঙ্গুড়া উপশাখা কমিটি ঘোষনা

ঈশ্বরদীতে আগুনে পুড়লো চার পরিবারের বসতঘর

Reading Time: < 1 minute

রোহান খান,ঈশ্বরদী:
পাবনার ঈশ্বরদীতে চার হত-দরিদ্র পরিবারের বসত ঘর সহ আসবাবপত্র আগুনে পুড়ে ভস্মিভূত হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবী আগুনে পুড়ে কয়েকলক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে,তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি।বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে ঈশ্বরদী পৌর এলাকার অরণকোলা গরু হাট সংলগ্ন বটতলায় এ ঘটনা ঘটে।স্থানীয়রা জানান,দীর্ঘদিন যাবৎ দিনমজুর জনি, সুজনসহ ৪টি পরিবার পাশাপাশি বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার দুপুরের দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুন তাদের বসতবাড়িতে ছড়িয়ে পড়ে। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থল এসে আগুন নিয়ন্ত্রণ করে।ঈশ্বরদী ফায়ার সার্ভিসের লিডার কর্মকর্তা মখলেস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস ও রুপপুর গ্রীণসিটি মর্ডান ফায়ার সার্ভিসের দুটি দল ঘটনাস্থল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ততক্ষণ ঐ চার পরিবারের বসতঘর ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com