শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

News Headline :
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ রাজশাহীতে মাদক কারবারি সহ গ্রেপ্তার-২২, কারাদণ্ড ৩ রামেকে ডেঙ্গুতে চার বছরের শিশুর মৃত্যু পাবনা জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১কেজি গাঁজা উদ্ধারসহ একজন গ্রেফতার বিএনপির কঠোর অবস্থানের মধ্যেই জামায়াতের সমর্থনে পাবনার ঈশ্বরদীতে নিষিদ্ধ যুবলীগের মিছিল রাজশাহীর শান্তি বিনষ্টের চেষ্টা প্রতিহতের হুঁশিয়ারি রিটনের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১১ মাসের শিশু অপহৃত, সুস্থ অবস্থায় উদ্ধার ও গ্রেফতার ২ রামেক এলাকায় মোবাইল কোর্টে ৭ জনের কারাদণ্ড  কাশিয়ানীতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে ঝরল ২ প্রাণ  পাবনা এসআরবি অভিযানে অনলাইন জুয়া খেলা ০৪ জন আসামী গ্রেফতার

একাদশের পর দ্বাদশেও ডেপুটি স্পীকার নির্বাচিত মোঃ শামসুল হক টুকু

Reading Time: < 1 minute

সংবাদ বিজ্ঞপ্তি,বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় ঢাকা, ৩০ জানুয়ারি ২০২৪ :
মোঃ শামসুল হক টুকু এমপি একাদশের পর দ্বাদশ জাতীয় সংসদেও ডেপুটি স্পীকার হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন। আজ দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই তাকে ডেপুটি স্পীকার হিসেবে নির্বাচিত করা হয়। আজ (মঙ্গলবার) দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শুরুতে নির্বাচিত স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী’র সভাপতিত্বে ডেপুটি স্পীকার পদের নির্বাচনে ডেপুটি স্পীকার হিসেবে মোঃ শামসুল হক টুকু’র নাম প্রস্তাব করেন ক‌্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম এমপি এবং প্রস্তাবটি সমর্থন করেন মোঃ মকবুল হোসেন এমপি।
ডেপুটি স্পীকার নির্বাচনে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সংসদ সদস্যগণের কন্ঠ ভোটে সর্বসম্মতিক্রমে মোঃ শামসুল হক টুকু’কে ডেপুটি স্পীকার পদে নির্বাচিত হন।
এরপর মহামান্য রাষ্ট্রপতি ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু’কে শপথ বাক্য পাঠ করান। এসময় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি উপস্থিত ছিলেন। এরপূর্বে গত ১০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের আওয়ামী লীগের সংসদীয় দলের প্রথম সভায় তাকে ডেপুটি স্পীকার হিসেবে মনোনীত করা হয়েছিল।

স্বাক্ষরিত-মোঃ শোয়াইব, সহকারী পরিচালক (গণসংযোগ) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com