সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

News Headline :
রাজশাহীর গোদাগাড়ীতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ নারী-পুরুষ গ্রেফতার শ্যামনগর উপজেলা আইনজীবী ঐক্য পরিষদের কমিটি গঠন পাবনা জেলা নবঘোষিত তাঁতী দলের পরিচিত সভা অনুষ্ঠিত নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার, পিকআপ উদ্ধার পাবনায় তারেক রহমানের ৬২তম জন্মদিন পালন রাজশাহী নগরীতে বিস্ফোরক আইনের মামলায় চারজন গ্রেপ্তার কঠোর নিরাপত্তায় রূপপুরে এলো ইউরেনিয়ামের সপ্তম চালান শনিবারের পাবনা-ঢাকা ট্রেনের  টিকিট শেষ নিশ্চিত করলেন রেলওয়ের কর্মকর্তা প্রধানমন্ত্রীর জন্মদিনে এতিম শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিল রুয়েট রাজশাহীতে রিজভীকে ফুলেল শুভেচ্ছা জানালেন সিটি প্রশাসক রিটন

এক কিশোর নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু

Reading Time: < 1 minute

মো.মোরসালিন ইসলাম,দিনাজপুর:
দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের বাসিন্দা ও বর্তমান শিবনগর ইউনিয়নের ঘাটপাড়া গ্রামে বসবাসকারী আইনুল ইসলামের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ছেলে হাসু(১১)বৃহস্পতিবার বেলা ১২ টায় নদীতে গোসল করতে নেমে মৃত্যুবরণ করেছে।খবর পেয়ে স্থানীয়রা নদী থেকে তার লাশ উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে ফুলবাড়ী থানার এস.আই আরিফুজ্জামান ঘটনা স্থল পরিদর্শন করেন।অভিযোগ না থাকায় লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করেন।এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করে থানা পুলিশ।খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলবাড়ী উপজেলার নির্বাহী পৌর মেয়র আলহাজ্ব মো. মাহমুদ আলম লিটন,শিবনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছামেদুল ইসলাম।ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্ তমাল ওই পরিবারকে তৎক্ষণিক ১০ হাজার টাকা সহায়তা প্রদান করেন।এবিষয়ে তিনি আরো বলেন,ওই স্থানটি অত্যন্ত ভয়াবহ।আমি গতকাল বুধবার সেখানে গিয়ে সবাইকে সচেতন করেছি,যেন কেউ সেখানে গোসল করতে না নামে।আবারো সবাইকে আহ্বান জানাবো,নিজ- নিজ সন্তানদের ব্যাপারে সচেতন থাকুন।যাতে করে আর কোন দুর্ঘটনা না ঘটে ।

Please Share This Post in Your Social Media

Design & Developed BY Hostitbd.Com